প্রধান সূচি

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাগেরহাটে ডেঙ্গু জ¦র ও এডিস মশা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির উদ্যোগে বাগেরহাট বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ, ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, পৌর মেয়র খান হাবিবুর রহমান, আন্তঃজেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী।

সভা পরিচালনা করেন আন্তঃজেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দীক।

বক্তারা বলেন, দেশে ডেঙ্গু আজ ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে। এ ডেঙ্গু প্রতিরোধে রাস্তা-ঘাট, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশা যাতে জন্ম না নিতে পারে সেজন্য সকলকে সচেতন থাকার আহবান জানান বক্তারা ।

সভা শেষে বাংলাদেশ তাতী লীগ বাগেরহাট জেলার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ উদ্বোধন করেন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান। এ সময় জেলা তাতী লীগের আহবায়ক তালুকদার আব্দুল বাকীসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial