পিরোজপুরে স্বাধীন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের কমিটি গঠিত
পিরোজপুরে কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের সমন্বয়ে ‘স্বাধীন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন (স্বাসাস)’ এর পিরোজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় কবি মাহমুদা হেনাকে সভাপতি ও কবি লীলা দেউরীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি লেখক সুশান্ত ভৌমিক, যুগ্ম-সাধারণ সম্পাদক কবি অনিরুদ্ধ আরিফ, সাংগঠনিক সম্পাদক কবি ও লেখক খায়রুন্নাহার রুবি, সাংস্কৃতিক সম্পাদক সমীরণ হালদার, অর্থ ও দপ্তর সম্পাদক মো. কামাল হোসাইন। সদস্য দিলরুবা নিলা, ইরানী সেখ, হৃদয় বিক্রম ও অনিক মন্ডল।
Please follow and like us:
« শরণখোলায় মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিনের স্মরণসভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শরণখোলায় ডেঙ্গু জ্বরে গৃহবধুর মৃত্যু »
