গলায় ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার বিকেলে ভান্ডারিয়া বাজারের ভাড়াটিয়া বাসায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে লিয়া আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে শিয়ালকাঠী গ্রামের আলিম খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মা ফেরদৌসী বেগমের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে লিয়য়া আত্মহত্যা করেছে। গলায় ফাঁস লাগানোর কিছু সময় পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার অফিসার্স ওসি এস. এম. মাকসুদুর রহমান জানান, মৃতের লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে তদন্ত রিপোর্ট পেলে আসল কারণ জানতে এ বিষয়ে তদন্ত হতে পারে বলেও জানান ওসি।
Please follow and like us:
« ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শরণখোলায় মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিনের স্মরণসভা »
