প্রধান সূচি

পিরোজপুরে ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু ॥ হাসপাতালে ৮ জন ভর্তি

পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে জেলার কাউখালী উপজেলায় সোহেল হাওলাদার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত সোমবার দুপুরে সোহেল গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন কাউখালীর গোসনতারা বাড়ি থেকে নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, মারা যাওয়া সোহেল শেষ মুহুর্তে বরিশাল মেডিকেলে ভর্তি হয়। তাকে চিকিৎসা দেয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি, সে কিছুদিন পূর্বে ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়িতে আসে বলে জানা গেছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে সে মারা যান। নিহত সোহেল কাউখালীর গোসনতারা গ্রামের আদম আলীর ছেলে।

এছাড়া গত রবিবার দুপুরে বরিশালে নেয়ার পথে নিগার সুলতানা নৌভ (৩৫) নামের এক গৃহবধু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। সে কাউখালি উপজেলার শিয়ালকাঠি গ্রামের শামসু উদ্দিন খানের স্ত্রী।

পরিবারের স্বজনরা জানান, স্বামীর কাছে ঢাকার ধানমন্ডিতে ভাড়া বাসায় থাকাকালীন গত ২৪ জুলাই সামান্য জ্বর অনুভব করলে গত ২৫ জুলাই রাতে কাউখালী চলে আসেন। পরে শুক্রবার ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ডেঙ্গু জ্বর ধরা পড়ে। গত রবিবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নিগার সুলতানার মৃত্যু হয়।

এদিকে, ডঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আজ বুধবার দুপুর পর্যন্ত পিরোজপুর জেলা হাসপাতালে ৫ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে বুধবার সকালে পাশ^বর্তি বাগেরহাট মোড়েলগঞ্জ উপজেলার ছোট কুমারখালী গ্রামের ইস্কেন্দার আলীর স্ত্রী আনোয়ার সুলতানা (৫০) ভর্তি হয়েছেন।

পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তিকৃত অন্যরা হলেন- সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের হরিণা গাজীপুর গ্রামের সুলতান মৃধার ছেলে জাবের হোসেন (২৫)। তিনি ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ি এসেছেন। কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের রহমান শেখের ছেলে রিয়াজ শেখ (৩৫) ও কলাখালী ইউনিয়নের পুখুরিয়া গ্রামের হোসেন গাজীর ছেলে ইমরান হোসেন (২৬), সদর উপজেলার উদয়কাঠী গ্রামের সঞ্জয় সিকদারের স্ত্রী সুপর্ণা সিকদার মিরা (২৭)। তবে আশংকাজনক অবস্থার কারণে ইমরান ও মিরাকে বুধবার সকালে এবং জাবেরকে মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাকিল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া মঠবাড়িয়া উপজেলায় ১ জন, নাজিরপুরে ১ জন ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার রাহুতকাঠী গ্রামের নুরুল ইসলাম (৬২) ডেঙ্গতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে নূরুল ইসলামকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে পিরোজপুর সিভিল সার্জন ডা. ফারুক আলম নিশ্চিত করেছেন। তবে মঙ্গলবার তাকে বরিশাল তেকে ঢাকায় রেফার করা হয়েছে।

এদিকে, পিরোজপরে ডেঙ্গু আক্রান্তের আশঙ্কায় পিরোজপুরে ডেঙ্গু রোগ পরীক্ষায় জেলার বিভিন্ন প্যাথলজিক্যাল ক্লিনিকগুলোতে ভিড় বাড়ছে। তবে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস-১ এর রিয়েজেন্ট এর সংকট দেখা দিয়েছে পিরোজপুরে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial