প্রধান সূচি

Wednesday, July 31st, 2019

 

পিরোজপুরে ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু ॥ হাসপাতালে ৮ জন ভর্তি

পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে জেলার কাউখালী উপজেলায় সোহেল হাওলাদার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত সোমবার দুপুরে সোহেল গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন কাউখালীর গোসনতারা বাড়ি থেকে নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, মারা যাওয়া সোহেল শেষ মুহুর্তে বরিশাল মেডিকেলে ভর্তি হয়। তাকে চিকিৎসা দেয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি, সে কিছুদিন পূর্বেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ছেলে ধরা গুজব বিরোধী প্রামান্য চিত্র প্রদর্শন

পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ছেলে ধরা গুজব বিরোধী সচেতনাতামূলক প্রাম্যান্য চিত্র প্রদর্শন করা হয়েছে। আজ বুধবার বিকেলে শহরের ক্লাব রোডে এ প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। পদ্মা সেতুতে কল্লা (মাথা) লাগবে বিষয়ে ছেলে ধরা গুজব থেকে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা পুলিশের সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচির সমাপনী দিনে বুধবার এ প্রামান্য চিত্র প্রদর্শন শেষে সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ সময় পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি, দৈনিক পিরোজপুর কন্ঠ সম্পাদক ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু,বিস্তারিত পড়ুন


দরিদ্র ডেঙ্গু রোগীদের সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ

ব্যাংকগুলোর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় দরিদ্র ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে সংশ্নিষ্ট ব্যাংক শাখার নিকটতম হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে পরামর্শ করে অসহায় রোগীর রক্ত পরীক্ষা, ব্লাড কালেকশন, মশারিসহ সব ধরনের সামগ্রী দিয়ে সহায়তা করতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, ঢাকা শহরসহ দেশের অন্যান্য এলাকায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে। এ সংকটকালীন সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত দরিদ্র ওবিস্তারিত পড়ুন


সরকারকে বিপদে ফেলতেই প্রাণঘাতী গুজব ছড়ানো হয়েছে … তথ্য মন্ত্রী

তথ্য মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারকে বিপদে ফেলতেই প্রাণঘাতী গুজব ছড়িয়েছে স্বার্থান্বেষী মহল। গুজব প্রতিরোধে যে সম্মিলিত প্রচেষ্টা নেয়া হয়েছে, সেখানে আমরা ‘সার্ভিস প্রোভাইডার’দেরও যুক্ত করছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেরও এখানে দায়বদ্ধতা রয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে ‘গুজব শনাক্ত ও সত্য তথ্য প্রচারের মধ্য দিয়ে গুজব নিরসনে কার্যকর ভূমিকা গ্রহণ’ বিষয়ে আন্ত:মন্ত্রণালয় সভার শুরুতে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, তথ্য সচিব আবদুল মালেক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, প্রধান তথ্যবিস্তারিত পড়ুন


পিরোজপুরে দুর্নীতি বিরোধী বক্তৃতা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা

“আসুন, দুর্নীতি প্রতিরোধে সক্রিয় হই একসাথে-এখনই” এই শ্লোগানকে সামনে রেখে স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন)’র আয়োজনে পিরোজপুরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিষয় ভিত্তিক বক্তৃতা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজলক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশীষ চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন স্বজন এর সমন্বয়ক এ.বি.এম খালিদ আবু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ হাসিনা একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মৎ মাকুল খানম, ও বাড়ৈখালী এস.জি.এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবিস্তারিত পড়ুন


জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন মিন্নি

বরগুনায় বহুল আরোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। বুধবার তিনি বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ আবেদন করেন। আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী তার জবানবন্দি প্রত্যাহারের আবেদন গ্রহণ করেছেন। সেই সঙ্গে মামলার মূল নথি জজ আদালত থেকে ম্যাজিষ্ট্রেট আদালতে আনার নির্দেশ দিয়েছেন। মূল নথি ম্যাজিষ্ট্রেট আদালতে এলে মিন্নির পরিবারের সঙ্গে কথা বলে জবানবন্দি প্রত্যাহারের শুনানি করা হবে। মিন্নির আইনজীবী এডভোকেট মাহবুবুল বারী আসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, রিফাত শরীফ হত্যা মামলার আসামিদের আদালতে হাজিরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিমান বন্দর নির্মানে জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান

বাগেরহাটে খানজাহান আলী বিমান বন্দর নির্মানের জন্য অধিগ্রহনকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন, রামপাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক বাকি তালুকদার, সাংবাদিক বাবুল সরদার, আজমল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৫৩ জনকে এক কোটি ৭ লক্ষ টাকা ক্ষতিবিস্তারিত পড়ুন


ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিরোধ কর্নার স্থাপন করা হবে

বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। তাই আমাদের সকলকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বাগেরহাট সদর হাসপাতালসহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধ কর্নার স্থাপন করা হবে। বুধবার সকালে বাগেরহাট স্বাস্থ্য বিভাগের আয়োজনে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহাদাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, চিকিৎসক সাঈদ হোসেনসহ আরও অনেকে। এর আগে বাগেরহাট সদর হাসপাতাল থেকে একটি বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয় ও রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি হয়েছে। চেরেরা দুটি বিদ্যালয় থেকে নগদ টাকা, ল্যাপটপ কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রোজেক্টর নিয়ে যায়। মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটে। দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন জানান, রাত আনুমানিক ২ টার দিকে একদল চোর শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ৫টি আলমারি ভেঙ্গে একটি ল্যাপটপ, একটি মাল্টিমিডিয়া প্রোজেক্টর, নগদ ৭ হাজার ৮শ’ টাকা নিয়ে যায়। অপরদিকে, একইরাতে রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১টি মাল্টিমিডিয়াবিস্তারিত পড়ুন


পিরোজপুরে এমিনেন্ট বয়েজের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি

স্বেচ্ছাসেবী সংগঠন এমিনেন্ট বয়েজের উদ্যোগে বুধবার থেকে পিরোজপুর শহরে মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। বন বিভাগের সহযোগিতায় পৌরভবন চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুরের পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাদুল্লাহ লিটন, সহিদুল ইসলাম সিকদার, আব্দুল হাই ও ফরহাদ হোসেন টুলু, যুবলীগ নেতা আক্তারুজ্জামান মানিক, সংগঠনের সভাপতি পারভেজুর রহমান, সাইফুল্লাহ হুমায়ূন, মো. নিয়াজ মোরশেদ, মো. নূরুউদ্দিন, মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ বৃক্ষরোপন কর্মসূচিতে শহরের সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরের শোভাবর্ধণে ৩০০ গাছেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial