প্রধান সূচি

বাগেরহাটে বিমান বন্দর নির্মানে জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান

বাগেরহাটে খানজাহান আলী বিমান বন্দর নির্মানের জন্য অধিগ্রহনকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন, রামপাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক বাকি তালুকদার, সাংবাদিক বাবুল সরদার, আজমল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৫৩ জনকে এক কোটি ৭ লক্ষ টাকা ক্ষতি পূরণের চেক প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial