প্রধান সূচি

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিরোধ কর্নার স্থাপন করা হবে

বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। তাই আমাদের সকলকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বাগেরহাট সদর হাসপাতালসহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধ কর্নার স্থাপন করা হবে।

বুধবার সকালে বাগেরহাট স্বাস্থ্য বিভাগের আয়োজনে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহাদাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, চিকিৎসক সাঈদ হোসেনসহ আরও অনেকে। এর আগে বাগেরহাট সদর হাসপাতাল থেকে একটি  র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সদর হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে জেলা প্রশাসন, সাংবাদিক, চিকিৎসক, সেবিকা ও মেডিকেল এ্যাসিস্ট্যান্টসহ স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

আলোচনা সভা শেষে সদর হাসপাতালের ড্রেন ও ঝোপঝাড় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial