Wednesday, July 31st, 2019
মোড়েলগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ॥ আটক-২
বাগেরহাটের মোড়েলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুস সালাম সরদার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার সকালে পিরোজপুর থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত তিনটার দিকে মোড়েলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সরদার ছোট কুমারখালী গ্রামের মৃত এরফান সরদারের ছেলে। আহতরা হলেন, আব্দুস ছালাম সরদারের বড় ভাই লোকমান সরদার, স্ত্রী মালা বেগম, তোরফান সরদারের ছেলে মোজাম সরদার, সলেমান সরদারের স্ত্রী মঞ্জু বেগম, ছেলে রাকীব সরদার, ইসমাইল সরদারের ছেলে শামীমবিস্তারিত পড়ুন
পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী হালিম শিকারী আটক
পাইকগাছায় বহুল আলোচিত একাধিক মামলার আসামী হালিম শিকারী (৫০)কে পিস্তল-গুলিসহ আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে জেলা ডিবি পুলিশ সুন্দরবন সংলগ্ন শিবসা নদীর পাড় থেকে হালিমকে আটক করে। এ সময় ১ অত্যাধুনিক পিস্তল, ১টি ম্যাগজিন সহ ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়। সে গড়ইখালীর ইউপির হোগলার চক গ্রামের এয়াকুব্বর শিকারীর ছেলে। এলাকাবাসি ও পুলিশ সুত্র জানান, হালিম শিকারীর বিরুদ্ধে দীর্ঘনদিন ধরে এলাকায় কোষ্টগার্ডের সোর্স পরিচয় দিয়ে সুন্দরবনের উপর নির্ভরশীল মৎস্যজীবী জেলে, বাওয়ালীদের ভয় দেখিয়ে হয়রানী ও চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। ইতোপুর্বে এসব ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র-চাঁদাবাজীসহ একাধিক মামলাও রয়েছে। সম্প্রতিবিস্তারিত পড়ুন
