প্রধান সূচি

শরণখোলায় ছেলেধরা গুজবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমছে

ছেলেধরা গুজবের ফলে শরণখোলায় বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কমে গেছে বলে খবর পাওয়া গেছে। এ গুজব আতঙ্ক দূর করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে মা সমাবেশ ও প্রচার কার্যক্রম। এদিকে, থানা পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভা-সমাবেশ ও মাইকিং করে প্রচার প্রচার প্রচারনা চালাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশে ছেলে ধরা ও কল্লাকাটার গুজব ছড়িয়ে পড়ায় উপজেলায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশী আতঙ্কিত হয়েছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। কেউ কেউ নিজেরা ছেলে মেয়েদের সাথে করে বিদ্যালয়ে আনা নেয়া করছে। রায়েন্দা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক তাসলিমা বেগম জানান, গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় ছেলেধরা ও কল্লাকাটার খবর ছড়িয়ে পড়ায় আমরা ছেলে মেয়েদের নিরাপত্তা নিয়ে দু:শ্চিন্তায় পড়েছি। যে কারণে মেয়েকে সাথে করে বিদ্যালয়ে নিয়ে আসি।

রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া, রায়েন্দা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদুল হক ও রাজাপুর ডিভিপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান জানান, প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। মা সমাবেশ করার পরে এখন আতঙ্ক অনেকটা কম।

এভাবে উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগন তাদের বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে বলে জানিয়েছেন।

শরণখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক দূর করতে সকল বিদ্যালয়ে মা সমাবেশ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে।

শরণখোলা থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, শিক্ষার্থী ও মানুষের মাঝে গুজবের আতঙ্ক দুর করার জন্য উপজেলার সর্বত্র পুলিশের পক্ষ থেকে ব্যাপক মাইকিং ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমাবেশ করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial