পাইকগাছায় ১৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
পাইকগাছায় থানা পুলিশ ১৭৫ বোতল ফেনসিডিলসহ সাত্তার হাওলাদার (৫২) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। শুক্রবার বিকেলে ওসি এমদাদুল হক শেখের নেতৃত্বে ও এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাড়ুলীর ষষ্ঠিতলার বাজারের কাছে সাত্তারের বসতবাড়ীতে অভিযান চালিয়ে বস্তাভরা অবস্থায় এ ফেনসিডিল উদ্ধার করেন। সাত্তার হাওলাদার ৪ বছর পুর্বে রাড়ুলীতে তার ভায়রা মৃত. ইউনুছ গোলদারের পরিচয় ধরে এখানে বসতবাড়ী করে।
আটক সাত্তার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালীপাড়া গ্রামের মৃত. সাঈদ হাওলাদের ছেলে।
পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সাত্তার দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী ও বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন করে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
Please follow and like us:
« ডেঙ্গু রোগে আক্রান্ত এক রোগী স্বরূপকাঠী হাসপাতালে ভর্তি (পূর্ববর্তি সংবাদ)
