প্রধান সূচি

Friday, July 26th, 2019

 

সাবেক কমিশনার মরহুম আব্দুস সালাম মধু’র স্মরণে পিরোজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

মরহুম ডা. আব্দুল আজিজ ও তাঁর পুত্র বিশিষ্ট সমাজ সেবক সাবেক কমিশনার মরহুম আব্দুস সালাম (মধু)’র স্মরণে ডা. আজিজ কেয়ার হোমস এন্ড বৃদ্ধাশ্রমের উদ্যোগে অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দিনব্যাপী পিরোজপুর পৌরসভার উত্তর নামাজপুর এলাকায় মরহুম ডা. আজিজ সাহেবের বাড়ীতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন মরহুম আব্দুস সালাম (মধু)’র ভাই পিরোজপুর ডায়াবেটিক সমিতির চিকিৎসক ডা. শাহ আলম, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সহকারী মেডিকেল অফিসার ডা. কালাম শেখ ও প্রশিক্ষনবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ১৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছায় থানা পুলিশ ১৭৫ বোতল ফেনসিডিলসহ সাত্তার হাওলাদার (৫২) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। শুক্রবার বিকেলে ওসি এমদাদুল হক শেখের নেতৃত্বে ও এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাড়ুলীর ষষ্ঠিতলার বাজারের কাছে সাত্তারের বসতবাড়ীতে অভিযান চালিয়ে বস্তাভরা অবস্থায় এ ফেনসিডিল উদ্ধার করেন। সাত্তার হাওলাদার ৪ বছর পুর্বে রাড়ুলীতে তার ভায়রা মৃত. ইউনুছ গোলদারের পরিচয় ধরে এখানে বসতবাড়ী করে। আটক সাত্তার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালীপাড়া গ্রামের মৃত. সাঈদ হাওলাদের ছেলে। পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সাত্তার দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী ও বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন করে মাদক ব্যবসা করেবিস্তারিত পড়ুন


ডেঙ্গু রোগে আক্রান্ত এক রোগী স্বরূপকাঠী হাসপাতালে ভর্তি

ঢাকায় বসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা ব্যয় মেটাতে কষ্টসাধ্য হওয়ায় নুরুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তি পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হয়েছেন। ওই ডেঙ্গু রোগীর বাড়ী স্বরূপকাঠী উপজেলার সদর ইউনিয়নের রাহুতকাঠি গ্রামে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান তার ডেঙ্গু রোগের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ঢাকায় বসে গ্যাংগ্রিনের কারণে নুরুল ইসলামের একটি পা কেটে ফেলা হয়। তার কিছু দিন পর নুরুল ইসলাম অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছু দিন চিকিৎসা শেষে তার শরীরে ডেঙ্গু রোগ সনাক্ত হয়।বিস্তারিত পড়ুন


গুজব বন্ধে কাউখালীতে পুলিশের র‌্যালী ও পথসভা

ছেলে ধরা গুজব বন্ধে জেলার কাউখালীতে পুলিশের পক্ষ থেকে সপ্ত্যাহবাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে র‌্যালী, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ পুলিশ কাউখালী থানার উদ্যোগে ‘গুজবে বিভ্রান্ত হবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না’ এই স্লোগানকে সামনে রেখে সচেতনামূলক র‌্যালী বের হয়। র‌্যালীটি কাউখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিকবিস্তারিত পড়ুন


বাগেরহাটে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত-১৮

বাগেরহাটে নিশি এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গিয়ে শিশু, বৃদ্ধা, মহিলাসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর-খুলনা মহাসড়কে দড়াটানা ব্রীজের পশ্চিম পাশে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের ঢালে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ১৮ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। আহতের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুত্বর আহতরা হলেন, আসমা বেগম (৩৮), মঞ্জিরা বেগম (৫০), কলেজ ছাত্র রসুল (১৮)। বাসটি খুলনা, পিরোজপুর, মোড়েলগঞ্জ, কচুয়ার প্রায় অর্ধশত যাত্রী নিয়ে পিরোজপুর থেকে ছেড়ে আসে। বাগেরহাটবিস্তারিত পড়ুন


নাজিরপুরে শিক্ষকের বেত্রাঘাতে ৯ শিক্ষার্থী আহত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৫৭নং দীঘিরজান সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারি শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মনিরুল ইসলাম মৃধা নামে এক অভিভাবক নাজিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মলিনা রানী মজুমদার ও সহকারি শিক্ষিকা শিউলী রানী হালদার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নীলা আক্তার, লিয়া মনি, রাজিয়া, সাম্মি আক্তার, তাসলিমা, ফারজানা, ইতি, জিনিয়া ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নাবিলা এবং তৃতীয়বিস্তারিত পড়ুন


ইন্দুরকানী মায়ের সাথে আড়াই বছরের শিশু কারাগারে

ইন্দুরকানীতে মাদক মামলায় ইয়াবা ব্যবসায়ীর স্ত্রী সাথে আড়াই বছরের শিশু এক শিশুকেও কারাগারে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে পুলিশ উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের ইয়াবা ব্যবসায়ী তোবারক গাজীর ছেলে মিজানুর রহমান তারা গাজীর বাসায় অভিযান চালায়। এসময় তারা গাজী বাসার পিছন থেকে পালিয়ে যায়। পুলিশ বাসা তল্লাসী করে ৫০ পিস ইয়াবাসহ তারা গাজীর স্ত্রী শিমুল বেগম ও আড়াই বছরের শিশুপুত্র সোহানকে আটক করে। পরে শুক্রবার ইন্দুরকানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক দেখিয়ে আটককৃতকে পিরোজপুর কারাগারে পাঠানো হয়। এসময় তার শিশুপুত্রও সাথে ছিল।বিস্তারিত পড়ুন


প্রকাশ ঘোষ সভাপতি ॥ জগন্নাথ দেবনাথ সম্পাদক

পাইকগাছার গদাইপুরে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলনে সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানকে সভাপতি, প্রনব কুমার সাধু, সিনিয়র সহ-সভাপতি এবং জগন্নাথ দেবনাথকে সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু। প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাকে উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নির্মল চন্দ্র অধিকারী, বাবুরাম মন্ডল, জগদীশ রায়, পিযুষ সাধু,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial