প্রধান সূচি

গুজব বন্ধে কাউখালীতে পুলিশের র‌্যালী ও পথসভা

ছেলে ধরা গুজব বন্ধে জেলার কাউখালীতে পুলিশের পক্ষ থেকে সপ্ত্যাহবাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে র‌্যালী, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে বাংলাদেশ পুলিশ কাউখালী থানার উদ্যোগে ‘গুজবে বিভ্রান্ত হবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না’ এই স্লোগানকে সামনে রেখে সচেতনামূলক র‌্যালী বের হয়। র‌্যালীটি কাউখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, কাউখালী থানার ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ, শিক্ষা উন্নয়ন সংগঠক সেলিম মুজাহিদ, দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাওদুদ খান।

সভায় পুলিশ কর্মকর্তারা গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এই অপকর্মে জড়িতরা কেউ রেহাই পাবে না। কাউকে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিন। মাদক-জঙ্গিবাদ, ইভটিজিং ও গুজবকারী কাউকে ছাড় দেওয়া হবে না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial