ইন্দুরকানী মায়ের সাথে আড়াই বছরের শিশু কারাগারে
ইন্দুরকানীতে মাদক মামলায় ইয়াবা ব্যবসায়ীর স্ত্রী সাথে আড়াই বছরের শিশু এক শিশুকেও কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে পুলিশ উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের ইয়াবা ব্যবসায়ী তোবারক গাজীর ছেলে মিজানুর রহমান তারা গাজীর বাসায় অভিযান চালায়। এসময় তারা গাজী বাসার পিছন থেকে পালিয়ে যায়। পুলিশ বাসা তল্লাসী করে ৫০ পিস ইয়াবাসহ তারা গাজীর স্ত্রী শিমুল বেগম ও আড়াই বছরের শিশুপুত্র সোহানকে আটক করে।
পরে শুক্রবার ইন্দুরকানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক দেখিয়ে আটককৃতকে পিরোজপুর কারাগারে পাঠানো হয়। এসময় তার শিশুপুত্রও সাথে ছিল।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, মাদক মামলায় ইয়াবা ব্যবসায়ীর তারা গাজীর স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। তার শিশুপুত্রও তার সাথে কারাগারে রয়েছে।
