পিরোজপুরে বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন
পিরোজপুরে বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ ও স্থাপিত মিটার প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। মঙ্গলবার সকালে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ারুল কবির সিকদার, উদীচীর জেলা সম্পাদক খালিদ আবু, জেলা ব্যবসায়ী সমিতির যগ্ম সম্পাদক মো. ফারুখ শেখ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক মো. হান্নান শেখ, গ্রাহক আবু বক্কর, মো. চাঁন মিয়া হাওলাদার প্রমুখ।
Please follow and like us:
« প্রকাশিত সংবাদের প্রতিবাদ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ »
