প্রধান সূচি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন নিয়ে পিরোজপুর প্রেসক্লাবে গত ২১ জুলাই একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে বাইসাইকেল প্রতীকের প্রার্থী এলিজা সাঈদের পক্ষে কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা ভোটারদের নানা ভয়-ভীতি প্রদর্শন করছে এমন অভিযোগ করা হয়। এছাড়া কয়েকটি স্থানে কেন্দ্র দখল করে সিল মেরে কেন্দ্র দখল করা হবে এমন আশঙ্কা প্রকাশ করা হয়। এ সংবাদ সম্মেলনের বরাত দিয়ে ২২ জুলাই কয়েকটি জাতীয় সংবাদপত্র ও স্থানীয় সংবাদপত্রে খবর প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদ সম্মেলনে করা অভিযোগ ও পত্রিকায় প্রকাশ হওয়া ঘটনা আদ্যে সত্য নয। কাউখালী উপজেলার এ ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চশমা প্রতীকের মো. নজরুল ইসলাম তালুকদার ও আনারস প্রতীক নিয়ে মো. গিয়াগ উদ্দিন পলাশ (স্বতন্ত্র) এর করা সংবাদ সম্মেলন সম্পূর্ণ ভিত্তিহীণ ও উদ্দেশ্য প্রনোদিত। পক্ষান্তরে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ বহিরাগত সন্ত্রাসী এলাকায় এনে সাধারণ ভোটারদের নানা হুমকি ও ভয়-ভীত প্রদর্শন করছে। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

– আবু সাঈদ মিঞা, চেয়ারম্যান, কাউখালী উপজেলা পরিষদ, পিরোজপুর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial