প্রধান সূচি

Tuesday, July 23rd, 2019

 

নির্মাণ শিল্পের উন্নয়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে দক্ষিণ কোরিয়ার কনষ্ট্রাকশন ম্যানেজমেন্ট এসোসিয়েশনের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশের নির্মাণ শিল্পের উন্নয়নে দি কনষ্ট্রাকশন ম্যানেজমেন্ট এসোসিয়েশন অব কোরিয়া কর্তৃক আন্তর্জাতিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে দক্ষিণ কোরিয়ার দি কনষ্ট্রাকশন ম্যানেজমেন্ট এসোসিয়েশনের একটি সামঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়স্থ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দপ্তর কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. আখতার হোসেন এবং দি কনষ্ট্রাকশন ম্যানেজমেন্ট এসোসিয়েশন অব কোরিয়ার পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ইয়াং হাই বে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, গণপূর্তবিস্তারিত পড়ুন


কাউখালীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুলের গণসংযোগ

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলামের (চশমা) প্রতিকে শেষ মুহূর্তে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাউখালী সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠী, বেতকা, হোগলাসহ বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ, পথসভা এবং ভোটারদের সাথে মত বিনিময় ও কুশল বিনিময় করেন এই স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী। বিভিন্ন পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন এলাকা বিভিন্ন পেশার মানুষ। বিকেলে জব্দকাঠীতে পথসভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তরা বলেন, সয়না রঘুনাথপুর ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতিকের যে গণজোয়ার উঠেছে তাবিস্তারিত পড়ুন


যুবলীগের নতুন কমিটি প্রত্যাখান : মঠবাড়িয়ায় বিক্ষুব্ধ নেতা কর্মীদের জুতা মিছিল

পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী যুবলীগ উপজেলা শাখার ঘোষিত নতুন কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে কমিটি বাতিলের দাবিতে বিক্ষুব্ধ যুবলীগ নেতা কর্মীরা শহরে বিক্ষোভ ও জুতা মিছিল বের করে। মঙ্গলবার বিকেলে যুবলীগ কার্যালয়ের সম্মূখ থেকে জুতা প্রদর্শন করে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা যুবলীগের পূর্বের কমিটির সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, যুবলীগ নেতা আলাউদ্দিন আল আজাদ প্রমূখ। পরে তৃণমূলের ভোট বিহীন উপজেলা যুবলীগের কমিটি গঠন করায়বিস্তারিত পড়ুন


নির্বাচনী অফিস ভাংচুর : আহত-৮

কাউখালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

পিরোজপুরের কাউখালীর ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবড়ী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের প্রার্থী পলাশের সমার্থকদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ নিয়ে জাতীয় পার্টি (জেপি)’র সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এলিজা সাইদের সমার্থকদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সাইকেল প্রতিকের নির্বাচনীবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন

পিরোজপুরে বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ ও স্থাপিত মিটার প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। মঙ্গলবার সকালে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ারুল কবির সিকদার, উদীচীর জেলা সম্পাদক খালিদ আবু, জেলা ব্যবসায়ী সমিতির যগ্ম সম্পাদক মো. ফারুখ শেখ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক মো. হান্নান শেখ, গ্রাহক আবু বক্কর, মো. চাঁন মিয়া হাওলাদার প্রমুখ।


প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন নিয়ে পিরোজপুর প্রেসক্লাবে গত ২১ জুলাই একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে বাইসাইকেল প্রতীকের প্রার্থী এলিজা সাঈদের পক্ষে কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা ভোটারদের নানা ভয়-ভীতি প্রদর্শন করছে এমন অভিযোগ করা হয়। এছাড়া কয়েকটি স্থানে কেন্দ্র দখল করে সিল মেরে কেন্দ্র দখল করা হবে এমন আশঙ্কা প্রকাশ করা হয়। এ সংবাদ সম্মেলনের বরাত দিয়ে ২২ জুলাই কয়েকটি জাতীয় সংবাদপত্র ও স্থানীয় সংবাদপত্রে খবর প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদ সম্মেলনে করা অভিযোগ ওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial