কাউখালীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুলের গণসংযোগ
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলামের (চশমা) প্রতিকে শেষ মুহূর্তে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কাউখালী সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠী, বেতকা, হোগলাসহ বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ, পথসভা এবং ভোটারদের সাথে মত বিনিময় ও কুশল বিনিময় করেন এই স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী। বিভিন্ন পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন এলাকা বিভিন্ন পেশার মানুষ।
বিকেলে জব্দকাঠীতে পথসভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তরা বলেন, সয়না রঘুনাথপুর ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতিকের যে গণজোয়ার উঠেছে তা দেখে প্রতিপক্ষ দিশেহারা। এজন্য প্রশাসন যন্ত্র ব্যবহার করে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই সকল বাঁধা অতিক্রম করে আগামী ২৫ জুলাই নির্বাচনে ভোট বিপ্লব ঘটিয়ে চশমা প্রতিকের বিজয় নিশ্চিত করতে হবে। তাই আমাদেরকে ভোটের দিন প্রতিটি ভোট কেন্দ্র পাহারায় প্রস্তুত থাকবে এবং ভোট গণনার পূর্ব পর্যন্ত আমাদের এ অবস্থান সংহত থাকবে।
