প্রধান সূচি

রিক’র উদ্যোগে ল্যাট্রিন বিতরণ

পিরোজপুর সদর শারিকতলা ইউনিয়নে রবিবার বেসরকারী উন্নয়ন সংস্থা (রিক) ও পিকেএসএফ এর উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় শতভাগ স্যানিটেশন আওতায় আনার জন্য ১০০টি দরিদ্র পরিবারকে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন  বিতরণ করা হয়েছে। এসময় প্রতি পরিবারকে ৫টি চাক, ৬টি টিন, ১টি স্লাব ও ১টি ঢাকনাসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিক পিরোজপুর-১ এর জোনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারিকতলা ইউনিয়নের চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু।

অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান, এসডিও মো. হাফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের নেতৃবৃন্দ ও সমৃদ্ধ কর্মসূচির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial