Monday, July 8th, 2019
নাজিরপুরে গণপূর্তমন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারণা ॥ গ্রেফতার-১
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ভাগ্নে পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. নজরুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। সোমবার রাতে পিরোজপুর জেলা সদর উপজেলার রিলাক্স আবাসিক হোটেলের ৩০৬নং কক্ষ থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন এবং ১৬টি বিভিন্ন কোম্পানীর সিম কার্ড জব্দ করা হয়। নজরুল ইসলাম বেশ কয়েকদিন ধরে নাজিরপুরের বিভিন্ন এলাকায় হজ্বে যেতে ইচ্ছুক প্রার্থীদের সরকারিভাবে হজ্বে পাঠানো কথা বলে প্রতারণা করে আসছিলো। এ ঘটনায় নাজিরপুর উপজেলা শ্রীরামকাঠী হাফিজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মশিউরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা
ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার চরণী পত্তাশী গ্রামের পত্তাশী হাছানিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রী দুপুর বেলা নিজ বাড়িতে গোসল করে কাপড় পাল্টানোর সময় একই গ্রামের সাকাওয়াত খানের ছেলে মাসুম খান (২৫) বাড়িতে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার সময় ওই ছাত্রীর মা বাসায় চলে এলে টের পেয়ে লম্পট মাসুম উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মাসুমকে আসামী করে শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়েরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার যুবলীগের নবগঠিত কমিটিকে সংবর্ধনা
জেলার ভান্ডারিয়ায় রবিবার সন্ধ্যায় উপজেলা অডিটরিয়ামে নবগঠিত উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও ভান্ডারিয়া কলেজ শাখা ছাত্রলীগকে সংবর্ধনা দিয়েছে ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম। ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা আহবায়ক সৈয়দ মাইনুল ইসলাম মইন উপজেলা অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সংবর্ধনা জানান। এ সময় সংগঠনটির উদ্যোগে উপজেলার নবগঠিত নেতৃবৃন্দকে ফুল ও ক্রেস্ট উপহার দেয়া হয়। মো. মুদিরুল ইসলাম পিয়াসের সঞ্চালনায় সংবর্ধা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার, মো. ইসমাইল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসমা সুলতানা যুথি, পৌর যুবলীগের যুগ্মবিস্তারিত পড়ুন
রিক’র উদ্যোগে ল্যাট্রিন বিতরণ
পিরোজপুর সদর শারিকতলা ইউনিয়নে রবিবার বেসরকারী উন্নয়ন সংস্থা (রিক) ও পিকেএসএফ এর উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় শতভাগ স্যানিটেশন আওতায় আনার জন্য ১০০টি দরিদ্র পরিবারকে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। এসময় প্রতি পরিবারকে ৫টি চাক, ৬টি টিন, ১টি স্লাব ও ১টি ঢাকনাসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিক পিরোজপুর-১ এর জোনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারিকতলা ইউনিয়নের চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু। অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান, এসডিও মো. হাফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের নেতৃবৃন্দ ও সমৃদ্ধ কর্মসূচিরবিস্তারিত পড়ুন
