ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা
ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার চরণী পত্তাশী গ্রামের পত্তাশী হাছানিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রী দুপুর বেলা নিজ বাড়িতে গোসল করে কাপড় পাল্টানোর সময় একই গ্রামের সাকাওয়াত খানের ছেলে মাসুম খান (২৫) বাড়িতে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার সময় ওই ছাত্রীর মা বাসায় চলে এলে টের পেয়ে লম্পট মাসুম উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মাসুমকে আসামী করে শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেছেন।
ছাত্রীর মা জানান, ঘটনার দিন আমি বাড়ির পাশর্^বর্তী মাঠে গরু আনতে যাই। এসময় ফাঁকা বাড়ি পেয়ে আমার মেয়েকে লম্পট মাসুম ধর্ষণের চেষ্টা করে। আমি এখন মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। আমি লম্পট মাসুমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
