পিরোজপুরে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি
“এক দেশে দুই নীতি মানি না, মানবনা” এই শ্লোগানে পিরোজপুরের প্রেসক্লাব চত্বরে আজ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে পিরোজপুরের ৪টি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রাষ্টীয় কোষাগার থেকে পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতনভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবীতে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে পিরোজপুর জেলা পৌরসভা এসোসিয়েশন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পিরোজপুর, স্বরূপকাঠী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শান্তিপূর্ণভাবে এ অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, পিরোজপুর পৌরসভার সচিব ও পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো জামাল হোসেন, মঠবাড়িয়া পৌরসভার সচিব হারুন-অর-রশিদ, মো. বনি আমিন, গাজী নজরুল ইসলাম।
Please follow and like us:
« বাগেরহাটে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে ডিগ্রি পরীক্ষার প্রবেশপত্রে ২ বার টাকা নেয়ার অভিযোগ »
