প্রধান সূচি

Tuesday, July 2nd, 2019

 

ঝালকাঠি বাস মালিক সমিতির খামখেয়ালীপনা

১৫ দিনেও চালু হয়নি পিরোজপুর-বরিশাল রুটে বাস চলাচল

ঝালকাঠি বাস মালিক সমিতির খামখেয়ালির কারণে গত ১৫ দিন ধরে পিরোজপুর থেকে বরিশাল, ঝালকাঠী, কাউখালী, স্বরূপকাঠীসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া জেলার মঠবাড়িয়া, ভান্ডারিয়া, কাউখালী, স্বরূপকাঠী, পাথরঘাটা, কাঠালিয়া উপজেলা সদর থেকেও বরিশাল ও ঝালকাঠীগামী বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বরিশাল-খুলনা সরাসরি বাস চলাচলও। পিরোজপুরের কাউখালী ও স্বরূপকাঠী উপজেলা রুটে পিরোজপুর থেকে বাস চলাচল করতে ঝালকাঠী জেলার কিছু অংশের উপর দিয়ে যেতে হয়। ঝালকাঠী বাস মালিক সমিতির সাথে দ্বন্দ্বের কারণে ঝালকাঠী জেলার সীমানার মধ্য দিয়ে বাস চলাচলেও তারা বাঁধা দেওয়ার কারণে পিরোজপুরের এ দুটি উপজেলার সাথে জেলা সদরেরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

জেলার স্বরূপকাঠী উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি মেম্বার) অসিম হালদারের বিরুদ্ধে ইউনিয়নের দুর্গাকাঠি রাস্তার সরকারি গাছ কেটে আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্য অসীমের নেতৃত্বে গাছের বেপারী আক্কাচ মিয়াকে দিয়ে বন বিভাগের ৪টি আকাশমনি গাছ কেটে নেয়া হয়। গত শনিবার কেটে নেয়া ওই গাছের আনুমানিক মুল্য প্রায় বিশ হাজার টাকা। তবে অসিম হালদারের দাবী তিনি ২টি মরে যাওয়া ছোট গাছ কেটে পোল মেরামতের কাজে ব্যবহার করেছেন। গাছ কাটার সাথে শ্রমিক হিসেবে জড়িত থাকা আক্কাচ জানান, ইউপি সদস্য অসীম তাকে একটি গাছ বিক্রি করার জন্য দিয়েছেন। যার মুল্য তিনবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সড়ক দুর্ঘটনায়  শিশুর মৃত্যু

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মো. ইয়ামীন নামে সাড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ইয়ামীন বাগেরহাট পৌরসভার ইলেট্রিশিয়ান মো. বেল্লালের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রিক্সাযোগে মায়ের সাথে বাড়ি ফিরছিল শিশুটি। জেলা শহরের দাসপাড়া মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুটির সাথে থাকা তার  মা  ও  ভাই আহত হয়। আহত শিশুটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনাবিস্তারিত পড়ুন


মাদ্রাসা ছাত্র হত্যার প্রতিবাদ ও আসামী গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আল-গায্যালী ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র হাবিবুল্লাহ বাবু হত্যার প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিহতের বাবা মৎস্য শ্রমিক খালেক হাওলাদার, মা হেরিয়া বেগম, বড় ভাই মাদ্রাসা ছাত্র মো. মিজানুর রহমানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই ও হত্যা মামলার বাদী মো. মিজানুর রহমান। লিখিত বক্তব্যে জানানো হয়, ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. হাবিবুল্লাহ বাবু (১৪)কে ঢেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করাবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ডিগ্রি পরীক্ষার প্রবেশপত্রে ২ বার টাকা নেয়ার অভিযোগ

জেলার ইন্দুরকানী সরকারি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার প্রবেশপত্রে ২ বার টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ইন্দুরকানী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের সময় প্রবেশপত্রের ফি’সহ যাবতীয় বকেয়া টাকা নিলেও প্রবেশপত্র নেয়ার সময় শিক্ষার্থীদের কাছ থেকে আবারও ৫শ’ টাকা করে নেয়া হচ্ছে। মঙ্গলবার প্রথম দিনের পরীক্ষায় সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা প্রবেশপত্রের টাকা ফরম পূরণের সময় পরিশোধ করেছেন। কিন্তু প্রবেশপত্র নেয়ার সময় আবারও ৫শ’ টাকা করে নিয়েছে। দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী মো. শাওন, মানসুরা আক্তার, রেশমাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি

“এক দেশে দুই নীতি মানি না, মানবনা” এই শ্লোগানে পিরোজপুরের প্রেসক্লাব চত্বরে আজ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে পিরোজপুরের ৪টি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রাষ্টীয় কোষাগার থেকে পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতনভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবীতে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে পিরোজপুর জেলা পৌরসভা এসোসিয়েশন। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পিরোজপুর, স্বরূপকাঠী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শান্তিপূর্ণভাবে এ অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, পিরোজপুর পৌরসভার সচিব ও পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো জামাল হোসেন, মঠবাড়িয়া পৌরসভার সচিব হারুন-অর-রশিদ,বিস্তারিত পড়ুন


বাগেরহাটে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

রাজস্ব খাত থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছে বাগেরহাট পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকে সারাদেশের ৩২৮টি পৌরসভা একযোগে এ কর্মবিরতি পালন শুরু করে। এদিকে, টানা দুই দিনের কর্মবিরতিতে ভোগান্তিতে পরছেন পৌরবাসী। পৌর শহরের বিভিন্ন সড়কে ময়লার স্তুপ দেখা গেছে। পৌরসভায় কার্যালয়ে বিভিন্ন সেবা গ্রহীতারা প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জামসেদ আলী,বিস্তারিত পড়ুন


বাগেরহাটে শুদ্ধাচার পুরস্কার

বাগেরহাট জেলা প্রশাসনের সদ্য বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলামসহ তিনজনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদপত্র ও নগদ অর্থের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। অন্য দুই পুরস্কার প্রাপ্তরা হলেন, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: শাহনাজ পারভীন ও জেলা প্রশাসনের অফিস সহকারী বিলকিস আক্তার। সনদ প্রদান অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিন হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামান, আলিমুজ্জামান মিলন, সাজিয়া সাহনাজ তমাসহ জেলা প্রশাসনেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীকে ব্লেড দিয়ে আহত ॥  দুই বখাটের বিরুদ্ধে মামলা

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পিরোজপুরের মঠবাড়িয়ায় নুসরাত জাহান স্বর্ণা (১৭) নামে এক কলেজ ছাত্রীকে ব্লেড দিয়ে আহতের ঘটনায় দুই বখাটে বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে ওই ছাত্রীর নানা মুক্তিযোদ্ধা আব্দুল লতীফ হাওলাদার বাদী হয়ে শহিদুল ইসলাম দুলাল (২৮) ও তার সহযোগীসহ দুই জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেছেন। এদিকে, আহত ওই ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অভিযুক্ত শহিদুল ইসলাম দুলাল উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সামসুল হকের ছেলে। মামলা ও থানা সূত্রে জানা গেছে, বখাটে শহিদুল ইসলাম দুলাল দীর্ঘদিন ধরে শহরের মহিউদ্দিন আহম্মেদ মহিলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial