সভাপতি পংকজ : সম্পাদক সাফা
চিতলমারী প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন
বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত কমিটি ঘোষণা করেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন একাত্তর টিভির চিতলমারী প্রতিনিধি পংকজ মন্ডল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম সাফা। কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি তাওহিদুর রহমান বাবু, কোষাধ্যক্ষ দেবাশীষ বিশ্বাস দেব, নির্বাহী সদস্য এস এস সাগর, শেখর ভক্ত, প্রদীপ মন্ডল, সাধারণ সদস্য কামরুল ইসলাম, শহিদুল ইসলাম সোহেল।
চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি এস এস সাগরের সভাপতিত্বে মতবিনিময় ও কমিটি গঠনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না কামাল, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, চরবানিয়ার ইউপি চেয়ারম্যান পলাশ মন্ডল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ কমিটির সদস্য এডভোকেট শম্ভুনাথ রায়, উপজেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম মুন্সী, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম লিটন মুন্সী, সবুজ সংঘ সভাপতি মো. নাজমুল হাসান, অধ্যাপক চন্দ্র শেখর মিস্ত্রী, চিতলমারী পল্লী বিদ্যুতের পরিচালক আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন প্রদীপ মন্ডল।
