প্রধান সূচি

ইন্দুরকানীতে ছাত্রলীগের হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলেসহ ২ ব্যবসায়ী আহত

ইন্দুরকানীতে ছাত্রলীগের হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলেসহ দুই ব্যবসায়ী আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার দুপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুর আমিন বাঘার সমর্থক চন্ডিপুর বাজারের ব্যবসায়ী সরোয়ার শেখ দোকান বন্ধ করে বাড়ী যাওয়ার পথে ওই সড়কের সমিল এলাকায় পৌঁছলে পরিকল্পিতভাবে বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাহাত গাজীর নেতৃত্বে ছাত্রলীগ নেতা শক্কুর আলীসহ তাদের ৫/৬ জন সহযোগী তাকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।  হামলার খবর পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলে ব্যবসায়ী এনামুল ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে আহত ব্যবসায়ীর স্বজনেরা খবর পেয়ে তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাঘা জানান, বাজারের ব্যবসায়ী সরোয়ার হোসেন দুপুরে বাড়ি যাওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রলীগ নামধারী রাহাত গাজী ও মাদক ব্যবসায়ী শুক্কুর আলীসহ ৫ থেকে ৬ জনে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে আমার ছেলে ঠেকাতে গেলে তার উপরও হামলা করে। ইন্দুরকানী থানার ওসি মো. হাবীবুর রহমান জানান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাহাত গাজী ও শুক্কুর আলী পরিকল্পিতভাবে ব্যবসায়ীদের পিটিয়ে আহত করেছে বলে খবর পেয়েছি। খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

গত বৃহস্পতিবার চন্ডিপুর ছাত্রলীগ কার্যালয়ে এক শালিস বৈঠকে উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা ছাত্রলীগ নেতা রাহাত গাজীর সহযোগী শুক্কুর আলীকে চর থাপ্পর দিলে এর জেরে তারা হামলা করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial