প্রধান সূচি

Monday, June 24th, 2019

 

উপবৃত্তির একাউন্ট খুলতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে উপবৃত্তির জন্য মোবাইলে একাউন্ট খোলার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা খরচের কথা বলে এ টাকা উত্তোলন করছেন। সোমবার দুপুরে উপজেলার নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ে গেলে ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী আফসান মিম জানায়, “বিদ্যালয়ের জীব বিজ্ঞানের শিক্ষক মিন্টু স্যার তার কাছ থেকে উপবৃত্তির বিকাশ একাউন্ট খোলার জন্য এক শত টাকা নিয়েছেন। একই শ্রেণীর মুক্তা ঢালী জানায়, প্রধান শিক্ষক এ টাকা চেয়েছেন। আর তাই বাংলা ম্যাডাম রানু আপার কাছে আমি বিকাশ একাউন্টের জন্য এক শতবিস্তারিত পড়ুন


কাউখালীতে নিষিদ্ধ জাল জব্দ

জেলার কাউখালীতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা ও কঁচা নদীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং নেট বাধা জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূলে ৫ লাখ টাকা। সোমবার ভোরে সন্ধ্যা ও কঁচা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফনি ভুষন পালের উপস্থিতিতে জব্দকৃত ওই জাল কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।


বাজেট বিষয়ে গণতান্ত্রিক বাজেট আন্দোনের প্রতিক্রিয়া

ব্যবসায়ী বান্ধব বাজেট মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করবে না

বাজেট হয় দেশের উন্নয়নের জন্য। কর্মসংস্থান সৃষ্টির জন্য। কিন্তু এ বছর যে বাজেট পেশ করা হয়েছে তা হচ্ছে ধনী ও ব্যবসায়ী বান্ধব। এখানে শ্রমিকদের জন্য কিছু নেই। কৃষকের জন্য বরাদ্দ নেই। শিক্ষার উন্নতির জন্য পর্যাপ্ত বরাদ্দ নেই। ঋণ খেলাপিদের ও কালো টাকার মালিকদের পকেট আরো ভারি হবে। বাজেট প্রণয়নে জনগণের মতামত নেওয়া হয় না। জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করা হয় না। এই বাজেট মুক্তিযুদ্ধের দর্শনের সঙ্গে সাংঘর্ষিক। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে নাগরিক প্রতিক্রিয়া ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সোমবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে এই সভার আয়োজন করে গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন


ইন্দুরকানী উপজেলাকে মাদকমুক্ত করার প্রস্তুতি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাকে মাদকমুক্ত করার প্রস্তুতি চলছে। এ উপলক্ষে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সোমবার সকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুহুল আমীন বাঘা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ উপজেলার তিন ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারাবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ছাত্রলীগের হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলেসহ ২ ব্যবসায়ী আহত

ইন্দুরকানীতে ছাত্রলীগের হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলেসহ দুই ব্যবসায়ী আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার দুপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুর আমিন বাঘার সমর্থক চন্ডিপুর বাজারের ব্যবসায়ী সরোয়ার শেখ দোকান বন্ধ করে বাড়ী যাওয়ার পথে ওই সড়কের সমিল এলাকায় পৌঁছলে পরিকল্পিতভাবে বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাহাত গাজীর নেতৃত্বে ছাত্রলীগ নেতা শক্কুর আলীসহ তাদের ৫/৬ জন সহযোগী তাকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।  হামলার খবর পেয়ে উপজেলা ভাইসবিস্তারিত পড়ুন


সভাপতি পংকজ : সম্পাদক সাফা

চিতলমারী প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন

বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত কমিটি ঘোষণা করেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন একাত্তর টিভির চিতলমারী প্রতিনিধি পংকজ মন্ডল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম সাফা। কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি তাওহিদুর রহমান বাবু, কোষাধ্যক্ষ দেবাশীষ বিশ্বাস দেব, নির্বাহী সদস্য এস এস সাগর, শেখর ভক্ত, প্রদীপ মন্ডল, সাধারণ সদস্য কামরুল ইসলাম, শহিদুল ইসলাম সোহেল। চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি এস এস সাগরের সভাপতিত্বে মতবিনিময়বিস্তারিত পড়ুন


পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোলকাপ ফুটবল টুর্নামেন্টে পাইকগাছার গদাইপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গদাইপুর ফুটবল ময়দানে বালক ও বালিকা পর্যায়ে দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বালক পর্যায়ে বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তোকিয়া পঞ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা পর্যায়ে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষ্মিতা সোম এর সভাপতিত্বে পুরস্কারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial