পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোলকাপ ফুটবল টুর্নামেন্টে পাইকগাছার গদাইপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গদাইপুর ফুটবল ময়দানে বালক ও বালিকা পর্যায়ে দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বালক পর্যায়ে বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তোকিয়া পঞ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
বালিকা পর্যায়ে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষ্মিতা সোম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, প্রধান শিক্ষক সুষমা রানী মন্ডল, এস.এম. শফিউর রহমান, খালেকা খাতুন, এস.এম. সবুর খা, মো. আকবার আলী, সহকারী শিক্ষক এনামুল হক, মো. রাজ্জাক আলী, টুকুজ্জামান, মনিরুল ইসলাম, প্রিতিশ সরকার, ইতু রানী বিশ্বাস ও মাসুদুর রহমান।
