প্রধান সূচি

রামপালে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ ॥ নৌ-পুলিশ সদস্য আটক

বাগেরহাটের রামপালে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষনের অভিযোগে নৌ-পুলিশের এক সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে রামপাল থানায় ধর্ষিতা তরুণী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এ ঘটনায় ঘষিয়াখালী চ্যানেলের নৌ-পুলিশ ফাঁড়ির কনষ্টেবল মুত্তাকিন বিল্লাহকে আটক করা হয়েছে। আটক মুত্তাকিন বিল্লাহ খুলনা জেলার তেরখাদা গ্রামের জামিল আহম্মেদের ছেলে।
রামপাল থানা পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার কালিকা প্রসাদ গ্রামের জনৈক ব্যক্তির এ বছর এসএসসি পাস করা কন্যাকে (১৬) রাস্তাঘাটে যাওয়া আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে ওই পুলিশ সদস্য। একপর্যায়ে ওই তরুণীকে বিয়ে করার প্রস্তাব দেয়। তাতে সে রাজি না হলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও তুলে নেয়ার হুমকি দেয়। এরপর সু-কৌশলে ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। এভাবে ২ মাসের অধিক ধরে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল। বৃহস্পতিবার রাত ১টার দিকে ওই তরুণীর বাড়িতে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয় ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের কাছে হস্তান্তর করে। ইউপি চেয়ারম্যান রামপাল থানা পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে।
রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, শুক্রবার রাতে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তরুনীকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি গ্রহনের জন্য হেফাজতে নেয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial