প্রধান সূচি

Saturday, June 22nd, 2019

 

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা

মঠবাড়িয়ায় স্কুল শিক্ষকের জমি জবর দখলের অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় জমিতে রাতের আধাঁরে ঘর উত্তোলন ও গাছ লাগিয়ে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগি স্কুল শিক্ষক মো. শহীদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশী ব্যবস্থা ও হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আঁধারে জমির চারপাশে নালা কেটে গাছ লাগিয়ে ও ঘর উত্তোলন করে প্রতিপক্ষরা। অভিযোগে সূত্রে জানা গেছে, উপজেলার টিকিকাটা ইউনিয়নের বড় শিংগা গ্রামের স্কুল শিক্ষক শাহ আলম মাষ্টার গংদের ভোগ দখলে দুই একর ৭৩ শতাংশ কৃষি জমি নিয়ে থাকা একই এলাকার মৃত হাকিম বয়াতির ছেলে শহিদুল বয়াতিরবিস্তারিত পড়ুন


ইউনিয়ন পর্যায়ে প্রত্যয় প্রকল্পের মা সমাবেশ অনুষ্ঠিত

যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারী ও শিশু সংবেদনশীল শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতের উন্নয়ন বিষয়ে প্রত্যয় প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন জুজখোলা জিকেপিএস মহিলা মাদ্রাসার সুপারেনটেন্ট হারুন অর-রশিদ সরদার। কবী আহসান হাবীব যুব সংগঠনের সভাপতি মোঃ জালাল শেখের সভাপতিত্বে সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। পরিবারের সকলের স্বাস্থ্য সেবা জন্য মায়েদের কি করনীয় সে বিষয় আলোকপাত করেন। তিনি বলেন অত্র ইউনিয়নে ০৩টি কমিউনিটিবিস্তারিত পড়ুন


রামপালে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ ॥ নৌ-পুলিশ সদস্য আটক

বাগেরহাটের রামপালে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষনের অভিযোগে নৌ-পুলিশের এক সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে রামপাল থানায় ধর্ষিতা তরুণী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এ ঘটনায় ঘষিয়াখালী চ্যানেলের নৌ-পুলিশ ফাঁড়ির কনষ্টেবল মুত্তাকিন বিল্লাহকে আটক করা হয়েছে। আটক মুত্তাকিন বিল্লাহ খুলনা জেলার তেরখাদা গ্রামের জামিল আহম্মেদের ছেলে। রামপাল থানা পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার কালিকা প্রসাদ গ্রামের জনৈক ব্যক্তির এ বছর এসএসসি পাস করা কন্যাকে (১৬) রাস্তাঘাটে যাওয়া আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে ওই পুলিশ সদস্য। একপর্যায়ে ওই তরুণীকে বিয়ে করার প্রস্তাববিস্তারিত পড়ুন


ছাত্রী উত্তক্তের প্রতিবাদ করায় শরণখোলায় শিক্ষক লাঞ্ছিত

বাগেরহাটের শরণখোলায় দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে উত্তক্ত করার প্রতিবাদ করায় ওমর ফারুক (৩৫) নামের এক শিক্ষককে পিটিয়ে আহত করেছে বখাটেরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার রায়েন্দা বাজার সোনালী মসজিদ রোড এলাকায়। আহত শিক্ষককে শরণখোলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় আর কে ডি এস বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক জানায়, তার বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে উপজেলার রাজৈর এলাকার বাসিন্দা মিলন হাওলাদার (২২), গোলাম রাব্বি (২০) সুমন ফরাজী (১৯) ও আবু মুসা (২৩) সহ এক দল বখাটে অনেক দিন ধরে উত্যক্ত করে আসছিলো। এর প্রতিবাদ করায় শনিবার সকালে বিদ্যালয়েবিস্তারিত পড়ুন


পাইকগাছায় কাঁঠালের ফলন ভাল হয়েছে

পাইকগাছায় কাঁঠালের আশানারূপ ফলন হয়েছে। প্রতিকূল আবহাওয়া থাকার পরও গাছে ব্যাপক হারে কাঁঠাল ধরেছে। তবে মৌসুম শুরুতে বৃষ্টি না হওয়ায় কাঁঠালগুলো বৃদ্ধি কম হওয়ায় কিছুটা ছোট হয়েছে। তবে বাগান মালিকরা কাঁঠালের ভাল ফলন পেতে কাঁঠাল বাগানে ঠিকমতো পরিচর্যা করেছে।শুরুতে কাঠালের দাম বেশি থাকলেও বর্তমানে কাঠালের দাম অনেক কম। এতে বাগান মালিকরা আশানারুপ দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাযায়, উপজেলায় ৬০ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়–লীতে কাঁঠালের আবাদ হয়। তাছাড়া চাঁদখালী ও পৌরসভার আংশিক এলাকায়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial