ইউনিয়ন পর্যায়ে প্রত্যয় প্রকল্পের মা সমাবেশ অনুষ্ঠিত
যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারী ও শিশু সংবেদনশীল শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতের উন্নয়ন বিষয়ে প্রত্যয় প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন জুজখোলা জিকেপিএস মহিলা মাদ্রাসার সুপারেনটেন্ট হারুন অর-রশিদ সরদার।
কবী আহসান হাবীব যুব সংগঠনের সভাপতি মোঃ জালাল শেখের সভাপতিত্বে সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। পরিবারের সকলের স্বাস্থ্য সেবা জন্য মায়েদের কি করনীয় সে বিষয় আলোকপাত করেন। তিনি বলেন অত্র ইউনিয়নে ০৩টি কমিউনিটি ক্লিনিক এবং ১টি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। এ সকল চিকিৎসাকেন্দ্রে নিয়মিত ঔষধ দেয়া হয়। এ সকল কেন্দ্রে যেয়ে যদি আপনারা ঔষধ না পান বা যদি দেখেন কউিনিটি ক্লিনিক বন্ধ তা হলে নিজ নিজ এলাকার যুব সদস্যদের জানাবেন। সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, স্কুল থেকে ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এগুলো বিষয় আপনাদের সচেতন এবং উদ্যোগী হতে হবে বলে নির্বাহী পরিচালক বলেন।
বাংলাদেশ ফায়ারস্টার্টার ইনিশিয়েটিভ ( বিএফআই) ও প্রত্যয় প্রকল্পের আওতায় একশনএইড বাংলাদেশের সহযোগিতায় পিরোজপুর গণ উন্নয়ন সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
