পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
‘আসুন বায়ু দূষণ রোধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছেভ
এ উপলক্ষে বৃহস্পতিবার পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), পিরোজপুর এর সহযোগিতায় শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সার্কিট হাউস থেকে র্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
র্যালি ও আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, সনাক সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান, টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, টিআইবি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
