প্রধান সূচি

পুলিশ সদস্য নিয়োগে ১০৩ টাকার বেশী ব্যয় হবেনা

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেছেন, এবার বাগেরহাট জেলায় ২৪ জন পুলিশ সদস্য নিয়োগ নেয়া হবে। এর মধ্যে সাধারণ কোঠায় ৭ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৬ জন, আনসার কোটায় ২ জন, পোষ্য কোটায় ২ জন ও ক্ষুদ্র নৃ-গোষ্টি কোটায় ১ জন এবং ৪ জন নারী সদস্য রয়েছে। আগামী ২৯ জুন পুলিশ সদস্য নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সদস্য প্রতি  মাত্র ১০৩ টাকার বেশী ব্যয় হবেনা। তাই চাকুরিতে নিয়োগ পেতে কারো সাথে কোন অনৈতিক চুক্তি কেহ করবেন না। সরকার ও পুলিশের ভাবমুর্তি নষ্ট  করতে কোন প্রার্থী কোথাও অনৈতিক চুক্তি করলে এবং তা ধরা পড়লে প্রার্থীসহ দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এজন্য সংবাদকর্মীদের সতর্ক থাকার এবং সহযোগিতা চেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সাথে এক প্রেস ব্রিফিং করে বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এ কথা বলেন।

তিনি সংবাদকর্মীদের জনস্বার্থে সহযোগিতা চেয়ে আরো বলেন যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে অটোরিকসা, নসিমন, করিমন ও ভটভটি চলতে দেয়া হবে না। পন্যবাহী এসব অযান্ত্রিক বাহনে যাত্রী পরিবহন করা যাবে না। ট্রাফিক আইন যথাযতভাবে পালন করে রাস্তায় বের হতে হবে। অন্যথায় পুলিশ কঠোর ভুমিকা পালন করবে। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে  এর কুফল বিষয়ে সাংবাদিকরা  সাধারণ মানুষকে সচেতন করবেন।

এছাড়া জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি যথাযতভাবে কন্ট্রোলে রাখতে সাংবাদিকরা  তাদের পেশাগত জায়গায় কাজ করবেন বলে আমার বিশ^াস। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, মো. রিয়াজ, মিজানুর রহমান, এএসপি ছয়রুদ্দিন,  প্রেসক্লাব সভাপতি আহাদ হায়দারসহ বাগেরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial