প্রধান সূচি

ভান্ডারিয়ায় ১২৫ হতদরিদ্র শিশুর জন্মদিন পালন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হতদরিদ্র ১২৫ শিশুর জন্মদিন পালন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এপি। আজ বুধবার ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে এ জন্মদিন পালন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জন পল ডি রোজারীও সভাপতিত্বে এবং   প্রোগ্রাম অফিসার শিউলী কস্তার পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান গোলম সারোয়ার জোমাদ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আ. ওহাব হাওলাদার প্রমূখ।

অথিতিবৃন্দ শিশুদের নিয়ে কেক কেটে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্যাপন করেন। পরে এসব শিশুদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial