প্রধান সূচি

ধর্ষন ও হত্যা বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

সারাদেশে ধর্ষন ও হত্যা বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার সকালে  শহরের টাউন ক্লাব রোডে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম (এইচ আর ডিএফ) এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে এইচ আর ডিএফ’র আহবায়ক মো. রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উদীচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক খালিদ আবু, দিশারী শিল্পী গোষ্ঠির সভাপতি ও মুক্তিযোদ্ধা সামছুদ্দোহা মিলন, পিরোজপুর ইয়ুথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান, এডভোকেট শরজিত অধিকারী, পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র নিহত সালাউদ্দিন বেপারীর বাবা মো. সিদ্দিকুর রহমান বেপারী এবং মামা ওহিদুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা নুসরাত হত্যার সাথে জড়িত ওসি মোয়াজ্জেমকে অবিলম্বে গ্রেফতার, সম্প্রতি সারাদেশে ধর্ষন ও আগুনে পুড়িয়ে হত্যা বৃদ্ধি রোধ করে ধর্ষক ও হত্যাকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারে প্রয়োজনে বিশেষ আইন সংশোধ করার পাশাপাশি জনগণকেও সচেতন থেকে এ জাতীয় অপরাধ প্রতিরোধ করার আহবান জানান। মানববন্ধন থেকে পিরোজপুরের শিশু সালাউদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial