বাগেরহাটে অর্থ, স্বর্নলংকার ও মালামাল লুট
বাগেরহাটের কচুয়া উপজেলায় ঘরে ঢুকে বেঁধে রেখে মারধর করে মালামাল লুটে নিয়েছে দূবৃর্ত্তরা। শনিবার ভোর রাতে কচুয়া উপজেলার পশ্চিম মঘিয়া গ্রামের আজিজুল মৃর্ধার বাড়ি এ ঘটনা ঘটে। দূর্বৃত্তের হামলায় আহত বাড়ির মালিকের ভাগ্নে রফিকুল ইসলামকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।
আজিজুলের স্ত্রী বাবলী বেগম বলেন, আমার স্বামী জাহাজে চাকুরীর সুবাদে বাড়িতে থাকেন না। আমি ঈদের পরে বাবার বাড়িতে বেড়াতে যাই। আমার স্বামীর ভাগ্নে রফিকুল একা বাড়িতে থাকার সুযোগে দূর্বৃত্তরা ঘরে ঢুকে রফিকুলকে বেঁধে মারধর করে তিনটি দাত ভেঙ্গে ফেলে। এসময় ডাকাতরা একটি ল্যাপটপ, একটি এলইডি টেলিভিশন, একটি স্বর্নের চেইন, দুটি আংটি ও নগদ পচিশ হাজার টাকা লুটে নেয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, কচুয়া উপজেলার পশ্চিম মঘিয়া গ্রামের আজিজুল মৃর্ধার বাড়িতে ঢুকে ঘরের জানালা কেটে গৃহকর্তার ভাগ্নে রফিকুলকে হাতপা বেধে মারধর করে ঘরে থাকা নগদ টাকা পয়সা ও স্বর্নালংকার লুটে নেয়। ঘটনার সময় গৃহকর্তার ভাগ্নে ছাড়া অন্য কেউ ঘরে ছিলনা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের চেষ্টা চলছে।
