প্রধান সূচি

Saturday, June 15th, 2019

 

বর্ষার আগমন নিয়ে প্রকৃতিতে সৌরভ ছড়াচ্ছে কামিনি

প্রচন্ড উত্তাপ আর অসহনীয় গরমের উত্তরণ ঘটাতে প্রকৃতিতে মেঘের ডামাডোল বাজিয়ে হাতছানি দিয়ে আসছে বর্ষা। আর সেই বর্ষার সৌন্দর্য বাড়িয়ে দিতে রাস্তার ধারে, ঘাট বা বাসা-বাড়ির সামনে অযতেœ পড়ে থাকা সাদা শুভ্র সুগন্ধি কামিনি ফুল সৌরভ ছড়াচ্ছে আপন মহিমায়। রাস্তার পাশে, বাগানের মধ্যে সাদা রং ও ছোট ছোট পাপড়ি মেলে মৃদু গন্ধ ছড়ানো কামিনি ফুলে এখন ভরে যাচ্ছে গ্রামের বিভিন্ন এলাকা। তেমনি একটি এলাকার নাম পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার থানা কেন্দ্রীয় জামে মসজিদের ট্রলার ঘাট। সেখানে ঝাপনাকারে শাখা-প্রশাখা মেলে ধরা কামিনি গাছের ফুলের সৌন্দর্য উপভোগ করতে নিচে পাতানো হয়েছো ছোট চৌকি।বিস্তারিত পড়ুন


স্বল্পমূল্যের তামাক পণ্যের কর বৃদ্ধি না করায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে দরিদ্র্য জনগোষ্ঠী

জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর। শনিবার রাজধানীর শ্যামলীস্থ স্বাস্থ্য সেক্টরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিক্রিয়া জানায় সংস্থাটি। প্রতিক্রিয়ায় স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, প্রস্তাবিত বাজেটে নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরে সিগারেটের সম্পূরক শুল্ক অপরিবর্তিত রেখে শুধুমাত্র মূল্য পরিবর্তনের মাধ্যমে ১০ শলাকা সিগারেটের দাম যথাক্রমে ২, ১৫, এবং ১৮ টাকা বৃদ্ধি করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৭, ৬৩ টাকা, ৯৩ টাকা এবং ১২৩ টাকা। ফলে বিশেষত বহুজাতিক তামাক কোম্পানিগুলো এবারের বাজেটে ব্যাপকভাবে লাভবান হওয়ার সুযোগ পাচ্ছে এবং সম্পূরক শুল্কবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীর স্কুল ছাত্র সালাউদ্দিনের হত্যার বিচারের দাবী

ইন্দুরকানীতে স্কুল ছাত্র সালাউদ্দিনের হত্যার বিচারের দাবী করেছেন পিরোজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নেতা মো. আলমগীর হোসেন। তিনি বলেন, দেশে আজ সুশাসন নেই। সুশাসনের অভাবে প্রত্যেক দিনই হত্যা ধর্ষণ ও অপহরন নিত্যদিনে সাথী হয়ে গেছে। দেশে যদি আইন থাকত তাহলে ৭ম শ্রেণি ছাত্র সালাউদ্দিনকে অপহরণ করে হত্যা করা হত না। অপহরণ পর আইন শৃংখলা বাহিনী আরো তৎপর হলে এ ধরনের অপমৃত্যু হত না। তিনি শনিবার নিহত স্কুল ছাত্র সালাউদ্দিনের বাড়িতে গিয়ে তার কবর জিহারত করেন। তিনি হত্যাকারীদের বিচারের দাবি জানান এবং সালাউদ্দিনে শোকাহত পরিবারের সাথে বিভিন্ন বিষয়বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ছেলের আঘাতে মা রক্তাক্ত ॥ ছেলে আটক

মাত্র দশ টাকার গুলের দাম না দেয়ায় গর্ভধারীনী মাকে কুপিয়ে রক্তাক্ত করেছে এক পাষন্ড ছেলে । ঘটনার পরে পাষন্ড ছেলেকে শনিবার দুপুরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের উত্তর কলারণ গ্রামের চরবলেশ^র এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার উত্তর কলারণ গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে মাহবুব (৩০) তার মায়ের কাছে গুল কেনার টাকা চায়। এ সময় টাকা না দিলে মাহবুব ক্ষুব্দ হয়ে দা দিয়ে মাকে কুপিয়ে রক্তাক্ত করে।  পরে তার মা পিয়ারা বেগমের চিৎকারে পাশ^বর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধারবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় জালের হাটে ভিড়

ভান্ডারিয়ায় জলের আগেই জালের ফুটপাতের জালের হাটে ভিড় পড়ে গেছে। ঋতু প্রক্রিয়ায় বৈশাখ, জৈষ্ঠ্য গ্রীষ্মকাল। আষার, শ্রাবন বর্ষা কাল। নদ-নদী বেষ্টিত দেশের গ্রামীণ জনপদে এই বর্ষা মৌসুমে মিঠা পানির মাছ শিকারের ধুম পড়ে যায়। এক দিকে যেমন ইলিশ মৌসুম থাকে অন্যদিকে কম আয়ের মানুষ নিজেদের বাড়ি সংলগ্ন বিভিন্ন জলাশয়ে বুচনা জাল, কইয়া জালসহ বিভিন্ন ধরনের জালের ফাঁদ পাতে মাছ শিকারের জন্য। আর সেজন্য সর্বনি¤œ ২৫০ টাকা থেকে জলাশয়ের অবস্থান অনুযায়ী ৪শ’ টাকা থেকে ৫শ’ টাকা, সর্বোচ্চ হাজার, ১৫শ’ টাকা পর্যন্ত বিভিন্ন আকারের জাল ক্রয় করে থাকেন। শনিবার ভান্ডারিয়া বাজারের রিজার্ভবিস্তারিত পড়ুন


বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের দশানীস্থ একটি অভিজাত হোটেলের অডিটরিয়ামে দুই দিনব্যাপি ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম আদালতের সহকারীদের  অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তানজিলুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ফ্যাসিলেটর মহিতোষ কুমার রায়, জেলা সমন্বয়কারী মো. আলিউল হাসানাত, ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম, তাপস মন্ডল প্রমুখ। বাগেরহাটে গ্রাম আদালত ৬টি উপজেলার ৪২ ইউনিয়ন পরিষদ নিয়ে কাজ শুরু করেছে। ইতিমধ্যেবিস্তারিত পড়ুন


ধর্ষন ও হত্যা বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

সারাদেশে ধর্ষন ও হত্যা বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার সকালে  শহরের টাউন ক্লাব রোডে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম (এইচ আর ডিএফ) এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এইচ আর ডিএফ’র আহবায়ক মো. রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উদীচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক খালিদ আবু, দিশারী শিল্পী গোষ্ঠির সভাপতি ও মুক্তিযোদ্ধা সামছুদ্দোহা মিলন, পিরোজপুর ইয়ুথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান, এডভোকেট শরজিত অধিকারী, পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে অর্থ, স্বর্নলংকার ও মালামাল লুট

বাগেরহাটের কচুয়া উপজেলায় ঘরে ঢুকে বেঁধে রেখে মারধর করে মালামাল লুটে নিয়েছে দূবৃর্ত্তরা। শনিবার ভোর রাতে কচুয়া উপজেলার পশ্চিম মঘিয়া গ্রামের আজিজুল মৃর্ধার বাড়ি এ ঘটনা ঘটে। দূর্বৃত্তের হামলায় আহত বাড়ির মালিকের ভাগ্নে রফিকুল ইসলামকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। আজিজুলের স্ত্রী বাবলী বেগম বলেন, আমার স্বামী জাহাজে চাকুরীর সুবাদে বাড়িতে থাকেন না। আমি ঈদের পরে বাবার বাড়িতে বেড়াতে যাই। আমার স্বামীর ভাগ্নে রফিকুল একা বাড়িতে থাকার সুযোগে দূর্বৃত্তরা ঘরে ঢুকে রফিকুলকে বেঁধে মারধর করে তিনটি দাত ভেঙ্গে ফেলে। এসময় ডাকাতরা একটি ল্যাপটপ, একটি এলইডি টেলিভিশন,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial