প্রধান সূচি

মোংলায় চেয়ারম্যানের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎতের ক্যাবল চুরির ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ

মোংলায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের ক্যাবল চুরির ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে। তিনি সরকারী এ সম্পদের চুরির ঘটনায় বিচার না করে উল্টো চোরকে এলাকা থেকে পালিয়ে যেতে সহায়তা করেছেন বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ চুরির ঘটনা সত্যতা স্বীকার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন।

মোংলা পল্লী বিদ্যুৎ অফিসের অফিসার ইনচার্জ সাধন বিশ^াস জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ চাঁদপাই গ্রামের মাজার সংলগ্ন দয়াল বাছাড়ের ছেলে সুকান্ত বাছাড় (১৮) বুধবার বিদ্যুৎতের পিলারে থাকা বিশাল আকৃতির চার পিচ ক্যাবল চুরি করে। এরপর সুকান্তের বাবা দয়াল বাছাড়ের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী রোকন হাওলাদার চুরির এ ঘটনাটি ধামাচাপার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে রোকন বলেন, আমি যা করেছি তা ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলামের মাধ্যমে করেছি।

এদিকে সুকান্তের বাবা দয়াল বাছাড় বলেন, এ ঘটনাটি চেয়ারম্যান তারিকুল ইসলাম ও রোকন হাওলাদার থেকেই মিমাংসা করে দিয়েছেন।

এ ব্যাপারে চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পল্লী বিদ্যুৎ মোংলা অফিসের অফিসার ইনচার্জ সাধন বিশ্বাস বলেন, চুরির ঘটনা অভিযুক্ত সুকান্ত বাছাড়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে প্রতিবেদন দাখিল করেছি। আশা করছি দুই একদিনের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর চুরির ঘটনা ধামাচাপা ও টাকা নেয়ার বিষয়টি আমার জানা নেই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial