নাজিরপুরে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
পিরোজপুরের নাজিরপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তানে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা দিগবিজয় হাজরা, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ই¯্রাফিল প্রমুখ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার ঢালী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল, নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া, সমবায় কর্মকর্তা নিত্যনন্দ হালদার, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান গাউস, আশুতোষ বেপারী, উত্তম কুমার মৈত্রসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় এসডিজি সূচকের সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান, সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি, সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানি সহজলভ্য করা, আন্ত ও আর্ন্তদেশীয় অসমতা কমিয়ে আনা, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কর্মব্যবস্থা গ্রহণ, টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার প্রচলন, সকলের জন্য ন্যায়বিচারপ্রাপ্তির পথ সুগম করা এবং সকল স্তরে কার্যকর, জবাবদিহিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ, ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন এবং টেকসই কৃষির প্রসার, জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন, সকলের জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কর্মসুযোগ সৃষ্টি এবং স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, অভিঘাতসহনশীল এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা, টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার, টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারত্ব উজ্জীবিতকরণ ও বাস্তবায়নের উপায়সমূহ শক্তিশালী করা, সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ, সকলের জন্য পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিতকরণ, অভিঘাতসহনশীল অবকাঠামো নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের প্রবর্ধন এবং উদ্ভাবনার প্রসারণ, পরিমিতি ভোগ ও টেকসই উৎপাদন ধরণ নিশ্চিত করা, টেকসই ব্যবহারে পৃষ্ঠপোষণা, টেকসই বন ব্যবস্থাপনা, মরুকরণ প্রক্রিয়ার মোকাবেলা এবং ভূমির অবক্ষয় রোধ ও ভূমি সৃষ্টি প্রক্রিয়ার পুনরুজ্জীবন এবং জীবন বৈচিত্র্য হ্রাস প্রতিরোধ বিষয়ে বিষদ আলোচনা করা হয়।
