প্রধান সূচি

বরিশালে বোর্ড সেরা পিরোজপুর ॥ পাসের হার ৮৬.৯৫ শতাংশ

বরিশাল বোর্ডে এসএসসি’র ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলার পাসের হার ৮৬.৯৫ শতাংশ।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম স্থানে থাকা পিরোজপুর জেলায় ২৪৫টি স্কুলের ১৩ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাস করেছে ১১ হাজার ৩৫৯ জন। পাসের মধ্যে ছেলের সংখ্যা ৫ হাজার ৬১ জন ও মেয়ে ৬ হাজার ২৯৮ জন।

এরমধ্যে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ২২৩ জন। যার মধ্যে পাশ করেছে ২২১ জন। পাশের হার ৯৯.১০ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন শিক্ষার্থী পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ২১৪ জন। যার মধ্যে পাশ করেছে ২১১ জন। পাশের হার ৯৮.৬০ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন।

এছাড়া মঠবাড়িয়া উপজেলায় স্কুল পর্যায়ে জিপিএ-৫ পেয়েছে ১২১টি। এর মধ্যে কে এম লতীফ ইনস্টিটিউশন জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন শিক্ষার্থী এবং ২৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৪৪ জন।

ভান্ডারিয়ায় এসএসসি পরীক্ষায় উপজেলার স্কুল পর্যায়ে ১,৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন এবং পাস করেছে ১,৫১৫ জন। পাসের হার ৮৭.৬২%। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ২৪, বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২২ এবং ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ২১ জন এবং থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫।

মাদ্রাসায় (দাখিলে) মোট পরীক্ষার্থী ছিল ৮২৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন  এবং পাস করেছে ৭৩৩ জন। পাসের হার ৮৮.৫২%। কারিগরিতে (ভকেশনাল) ১২৩ জন পরীক্ষার্থী’র মধ্যে ৪ জন জিপিএ-৫ পেয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial