Monday, May 6th, 2019
কাউখালীতে গাছ বোঝাই ট্রলার আটক ॥ গ্রেফতার-১
কাউখালীর বেকুটিয়ায় নির্মানাধীন ‘কঁচা সেতুু এলাকা থেকে চোরাই করা সরকারী গাছ বোঝাই ট্রলারসহ কানু নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে কাউখালী থানার টহল পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ট্রলারের মালিক সরোয়ার জানান, শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপাশা গ্রামের কানন ওরফে কানু এবং বেকুটিয়া এলাকার এনামুল হক গাছগুলো কাটানোর জন্য মিলে নিতে তার ট্রলার ভাড়া করে। ট্রলার মালিক জানেন না গাছগুলো সরকারী বা আত্মসাৎ করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। ট্রলার যাওয়ার সময় মুহিদুল মেম্বারের বাড়ীর কাছে টহল পুলিশ গাছ বোঝাই ট্রলার নিয়ে রাতের বেলা কোথায় যাও জিজ্ঞাসা করলে ট্রলারে থাকা অন্যান্যবিস্তারিত পড়ুন
বরিশালে বোর্ড সেরা পিরোজপুর ॥ পাসের হার ৮৬.৯৫ শতাংশ
বরিশাল বোর্ডে এসএসসি’র ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলার পাসের হার ৮৬.৯৫ শতাংশ। বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম স্থানে থাকা পিরোজপুর জেলায় ২৪৫টি স্কুলের ১৩ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাস করেছে ১১ হাজার ৩৫৯ জন। পাসের মধ্যে ছেলের সংখ্যা ৫ হাজার ৬১ জন ও মেয়ে ৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ২২৩ জন। যার মধ্যে পাশ করেছে ২২১ জন। পাশের হার ৯৯.১০ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন শিক্ষার্থী পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ২১৪ জন।বিস্তারিত পড়ুন
চন্ডিপুরে গনহত্যা দিবস পালিত
ইন্দুরকানীর পাশ^বর্তী চন্ডিপুরে ৪৮তম গনহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার ইন্দুরকানী উপজেলার সীমানায় বলেশ্বর নদের পশ্চিম তীরে গণহত্যা দিবস উপলক্ষে স্থানীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে শহীদদের স্মৃতিতে মাল্যদান, র্যালী, শহীদ স্মরণে আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ২ কিলোমিটার দুরে বলেশ্বর নদীর তীরে হিন্দু অধ্যুষিত পুর্ব চন্ডিপুর এলাকায় পাক বাহিনী সশস্ত্র হামলা করে কবি, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, নাট্যকার, শিক্ষকসহ শতাধিক লোককে গুলি করে হত্যা করে এবং ৪৬৫টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সেই ধ্বংসযজ্ঞ আজও কাটিয়ে উঠতে পারেনি এলাকাবাসী। স্বাধীনতা যুদ্ধের ৪৮ বছর পারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় জিপিএ পেয়েছে ৯০ জন ॥ পাস করেছে ২,২৪৮ জন
পিরোজপুরের ভান্ডারিয়ায় এসএসসি পরীক্ষায় উপজেলার স্কুল পর্যায়ে ১৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন এবং পাস করেছে ১৫১৫ জন। পাসের হার ৮৭.৬২%। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ২৪, বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২২ এবং ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ২১ জন এবং থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫। মাদ্রাসায় (দাখিলে) মোট পরীক্ষার্থী ছিল ৮২৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন এবং পাস করেছে ৭৩৩ জন। পাসের হার ৮৮.৫২%। কারিগরিতে (ভকেশনাল) ১২৩ জন পরীক্ষার্থী’র মধ্যে জিপিএ-৫ ৪জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মাটিভাঙ্গা কারিগরি স্কুলে ৩বিস্তারিত পড়ুন
পিরোজপুরে যৌন হয়রানি রোধ শীর্ষক মতবিনিময়
পিরোজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকা যৌন হয়রানী মুক্ত করার লক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর যৌথ উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় “যৌন হয়রানি রোধ” শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় বলাকা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক। খালেদা আক্তার হেনার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব সাদুল্লাহ লিটন, প্রতিষ্ঠানের সিনিয়র সদস্য খান দেলোয়ার হোসেন, সালেহ উদ্দিন সেলিম, যুগ্ম আহ্বায়ক মিশু রহমান, সদস্য সচিববিস্তারিত পড়ুন
চিতলমারীতে ১ বছর পর কবর থেকে লাশ উত্তোলন
বাগেরহাটের চিতলমারীতে হত্যাকান্ডের এক বছর পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন করেছে গোয়েন্দা পুলিশ। আদালতের নির্দেশে সোমবার দুপুরে নির্বাহী ম্যজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকীর উপস্থিতিতে এ লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার ও প্রতিবেশিরা জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৮ সালের ৯ মে রাত ১২ টার দিকে উপজেলার আমবাড়ি দক্ষিণপাড়া গ্রামের আউয়াল শেখের ছেলে মোছাদ শেখ (৩৫) কে প্রতিপক্ষরা হত্যা করে লাশ বাড়ির পিছনে ফেলে রেখে যায় অভিযোগ তোলেন। এ ঘটনায় প্রতিবেশি শাহাজান সরদার, হুমায়ন সরদার, বায়োজিদ সরদার ও সোহেল সরদারসহ ১৫ জনকে আসামি করে আদালতে একটি মামলাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মাধ্যমিক স্তরের মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
বাগেরহাটে স্কুল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ এর উন্নয়ন তহবিলের অর্থায়নে ২০১৮/১৯ অর্থ বছরে মাধ্যমিক স্তরের মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মাঝে এবং ৪০টি বিদ্যালয়ের ১০৭ জন শিক্ষার্থীকে এ সাইকেল প্রদান করা হয়। উপজেলা চত্বরে আয়োজিত বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমানের সভাপতিত্বে ও সরদার শুকুর আহম্মেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রিজিয়া আহাদ। প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে এসএসসিতে কোন বিদ্যালয় শতভাগ পাশ করেনি
ইন্দুরকানীতে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় কোন বিদ্যালয় শতভাগ পাশ করে নি। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন। ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ইন্দুরকানী পরীক্ষা কেন্দ্রের ১২টি প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠান শতভাগ পাশ করেনি। এ কেন্দ্রে মোট ৭২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৫৪ জন। পাশের হার ৭৬.৬২ শতাংশ। এ উপজেলায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে তিনটি প্রতিষ্ঠানের ৮ জন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল- ইন্দুরকানী এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ২জন, পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয় ৫ জন, দক্ষিন ইন্দুরকানী বালিকা বিদ্যালয় ১ জন। এছাড়া দাখিল পরীক্ষায় ইন্দুরকানী কেন্দ্রে ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটিবিস্তারিত পড়ুন
সুন্দরবনে র্যাবের সাথে বন্দুক যুদ্ধেবনদস্যু রানা বাহিনীর প্রধানসহ নিহত ৩
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চড়াপুটিয়া এলাকায় পশুর নদীর খন্তা-কদাউল্লা খালে র্যাব-৬ ও বনদস্যু রানা বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে তিন দস্যু নিহত হয়েছে। সোমবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। বন্দুর যুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড তাজা গুলি ও একটি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার করেছে র্যাব। নিহত তিন দস্যুদের মধ্যে রয়েছেন, বনদস্যু রানা বাহিনী প্রধান পান্না ওরফে রানা (২৮), বাহিনীর সদস্য কামরুজ্জামান (৩৯) ও জুলহাস (৩২)। নিহত দস্যুদের বাড়ী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানায় র্যাব। আহত দুই র্যাববিস্তারিত পড়ুন
শরণখোলায় পাওনা টাকা আদায়ে বৃদ্ধকে শিকলে বেঁধে নির্যাতন
পাওনা টাকা আদায় করতে পায়ে শিকল বেঁধে এক বৃদ্ধার উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এমনকি ওই বৃদ্ধার দাড়ির কিছু অংশ টেনে উপড়ে ফেলা হয়েছে। গত রবিবার দুপুরে বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগ নেতা কামাল বয়াতীর নেতৃত্বে এ অমানবিক ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের সুত্র জানা গেছে, উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা মৃত. গনি খানের ছেলে মো. ইসমাইল খান (৬০) একই উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা মৃত. মেছের আলী বয়াতীর ছেলে ও ৪নং খাদা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কামাল হোসেন বয়াতীর সাথে কাঠের ব্যবসা শুরু করেন। এতে ইসমাইলের কাছে কামাল বয়াতীরবিস্তারিত পড়ুন
