প্রধান সূচি

বাগেরহাটে মাধ্যমিক স্তরের মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বাগেরহাটে স্কুল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ এর উন্নয়ন তহবিলের অর্থায়নে ২০১৮/১৯ অর্থ বছরে মাধ্যমিক স্তরের মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মাঝে এবং ৪০টি বিদ্যালয়ের ১০৭ জন শিক্ষার্থীকে এ সাইকেল প্রদান করা হয়।
উপজেলা চত্বরে আয়োজিত বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমানের সভাপতিত্বে ও সরদার শুকুর আহম্মেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রিজিয়া আহাদ।
প্রধান অতিথি বলেন, বাই সাইকেল বাঙ্গালী জাতির ঐতিহ্য। পরিবেশ বান্ধব এ সাইকেল ব্যবহারে শিক্ষার্থীদের শারীরীক উৎকর্ষতা অর্জন হবে। তাই বাই সাইকেল ব্যবহারে শিক্ষার্থীদের আন্তরিক হতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial