Monday, May 6th, 2019
পিরোজপুরে জাতীয় বাজেট ও জন প্রত্যাশা বিষয়ে মতবিনিময় সভা
আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে জাতীয় বাজেট ও জন প্রত্যাশা বিষয়ে এক মতবিনিময় সভা সিআরসি মিলনায়তন, পিরোজপুরে অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক বাজেট আন্দোলন পিরোজপুর জেলা কমিটির আহবায়ক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক মো. মিজানুর রহমান। পিরোজপুর পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ও গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সদস্য সচিব জিয়াউল আহসান। সভায় অন্যান্যদের মধ্যে আরও আলোচনা করেন লুৎফর রহমান, উপাধ্যাক্ষ আফতাব উদ্দিন কলেজ পিরোজপুর। রফিকুল ইসলাম পান্না, নির্বাহী পরিচালক, পিডিএফ, ধীমান গাইন এরিয়া ম্যানেজার টিআইবি, মো. লায়েক হাওলাদার যুব সদস্য, সাথী মন্ডলবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ফণীর আঘাতে পাইলিং নদী গর্ভে
চিতলমারীতে চরম ঝুঁকিতে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক
বাগেরহাটের চিতলমারীতে এবার ঘূর্ণিঝড় ফণীর আঘাতে আবারও শৈলদাহ বাজার সংলগ্ন মধুমতির নদীর ভাঙ্গনে চরম ঝুঁকিতে রয়েছে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহা সড়ক। ভাঙ্গন কবলিত স্থানে ইতোপূর্বে বাশ দিয়ে পার্কো পাইলিং করা হলেও ঘূর্ণিঝড় ফণীর আঘাতে তা নদীতে বিলীন হয়েছে গেছে। প্রাথমিকভাবে ভাঙ্গন কবলিত স্থানে বালুর বস্তা ফেলা হলেও ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ না করলে যে কোন মুহুর্তে ক্ষতিগ্রস্থ সড়ক নদী গর্ভে বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। স্থানীয় কলাতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. জাহাঙ্গীর শেখ জানান, শনিবার ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ভাঙ্গন কবলিত স্থানের পাইলিং নদীতেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় চিংড়ি পোনাসহ ১০ জেলে আটক ॥ নদীতে পোনা অবমুক্ত
পিরোজপুরের ভান্ডারিয়ার চরখালী নদী সংলগ্ন এলাকা থেকে ৮২ লাখ ৩৫ হাজার অধিক চিংড়ি পোনা, পৌনে দুই কোটি টাকার মালামাল ও অবৈধ ভাবে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম জোনের কোস্টগার্ড বাহিনীর অপারেশন কর্মকর্তা ইমতিয়াজ আলমের নেতৃত্বে এ অভিযানে নামে কোস্টগার্ড। আটককৃত রেনু পোনার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। আটক জেলেদের সোমবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল আলমের আদালতে হাজির করা হলে তিনি তাৎক্ষনিক আদালত বসিয়ে উক্ত জেলেদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেন এবং আটককৃত চিংড়িবিস্তারিত পড়ুন
চিতলমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাটের চিতলমারী উপজেলায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পাঁচ বছর বয়সী শিশু মিষ্টি হালদার পানিতে ডুবে মারা গেছে। স্থানীয় বাসিন্দা ও চরবানিয়ারী ইউপি সদস্য গোরাচাঁদ ঘোষ জানান, দুর্গাপুর গ্রামের সমীর হালদারের মেয়ে মিষ্টি। বাড়ির বয়স্করা যখন সংসারের কাজে ব্যস্ত ছিলেন সেই ফাঁকে মিষ্টি সাবান নিয়ে একা পুকুরে চলে যায়। বাড়িতে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে তাকে পুকুরের পানির মধ্যে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিশুর পিতা সমীর মন্ডল জানান, মিষ্টি হালদার ব্রহ্মগাতী সরকারীবিস্তারিত পড়ুন
