প্রধান সূচি

ভান্ডারিয়ায় চিংড়ি পোনাসহ ১০ জেলে আটক ॥ নদীতে পোনা অবমুক্ত

পিরোজপুরের ভান্ডারিয়ার চরখালী নদী সংলগ্ন এলাকা থেকে ৮২ লাখ ৩৫ হাজার অধিক চিংড়ি পোনা, পৌনে দুই কোটি টাকার মালামাল ও অবৈধ ভাবে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম জোনের কোস্টগার্ড বাহিনীর অপারেশন কর্মকর্তা ইমতিয়াজ আলমের নেতৃত্বে এ অভিযানে নামে কোস্টগার্ড। আটককৃত রেনু পোনার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। আটক জেলেদের সোমবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল আলমের আদালতে হাজির করা হলে তিনি তাৎক্ষনিক আদালত বসিয়ে উক্ত জেলেদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেন এবং আটককৃত চিংড়ি পোনা উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপস্থিত জনতার সামনে পোনা নদীতে অবমুক্ত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial