প্রধান সূচি

পিরোজপুরে যৌন হয়রানি রোধ শীর্ষক মতবিনিময়

পিরোজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকা যৌন হয়রানী মুক্ত করার লক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর যৌথ উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় “যৌন হয়রানি রোধ” শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্থানীয় বলাকা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক।
খালেদা আক্তার হেনার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব সাদুল্লাহ লিটন, প্রতিষ্ঠানের সিনিয়র সদস্য খান দেলোয়ার হোসেন, সালেহ উদ্দিন সেলিম, যুগ্ম আহ্বায়ক মিশু রহমান, সদস্য সচিব মো. নুরুজ্জামান সেলিম, অপর্ণা হালদার, জগৎ প্রিয় দাশ বিশু প্রমুখ।
সভায় যৌন হয়রানি রোধে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে প্রধান অতিথি প্রতিশ্রুতি প্রদান করেন। এ কর্মসূচিকে সার্থক করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সংশ্লিষ্ট করে আরও বেশি বেশি সভা করার ব্যাপারে সভায় উপস্থিত সবাই মত প্রকাশ করেন। সভার সমন্বয়কের দায়িত্ব পালন করেন কর্মসূচির প্রোগ্রাম অফিসার আ ফ ম রেজাউল করিম।
এসময় সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial