প্রধান সূচি

চিতলমারীতে ১ বছর পর কবর থেকে লাশ উত্তোলন

বাগেরহাটের চিতলমারীতে হত্যাকান্ডের এক বছর পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন করেছে গোয়েন্দা পুলিশ। আদালতের নির্দেশে সোমবার দুপুরে নির্বাহী ম্যজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকীর উপস্থিতিতে এ লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের পরিবার ও প্রতিবেশিরা জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৮ সালের ৯ মে রাত ১২ টার দিকে উপজেলার আমবাড়ি দক্ষিণপাড়া গ্রামের আউয়াল শেখের ছেলে মোছাদ শেখ (৩৫) কে প্রতিপক্ষরা হত্যা করে লাশ বাড়ির পিছনে ফেলে রেখে যায় অভিযোগ তোলেন। এ ঘটনায় প্রতিবেশি শাহাজান সরদার, হুমায়ন সরদার, বায়োজিদ সরদার ও সোহেল সরদারসহ ১৫ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার প্রায় ১বছর পর গতকাল দুপুরে আদালতের নির্দেশে নির্বাহী ম্যজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকীর উপস্থিতিতে এ লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের বড় ভাই আছাদ শেখ জানান, তার ভাই মোছাদকে ইনজেকশানে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করে প্রতিপক্ষরা লাশ বাড়ির পিছনে ফেলে রেখে যায়। তিনি সঠিক তদন্ত পূর্বক এ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেন।
গোয়েন্দা পুলিশের এসআই সাহানাজ আফরোজ জানান, মামলাটি থানায় ছিল বর্তমানে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর কারণ সনাক্ত করার জন্য পূনরায় লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial