প্রধান সূচি

অবসরের ৪০ বছর পর প্রধান শিক্ষককে সংবর্ধণা

ইন্দুরকানীতে অবসরের ৪০ বছর পর প্রধান শিক্ষক সাইদুর রহমানকে সংবর্ধনা দিয়েছে প্রাক্তন ছাত্ররা। বৃহস্পতিবার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবিএম সাইদুর রহমানকে এ সংবর্ধনা দেয়া হয়।

এসময় প্রাক্তন ছাত্ররা তাকে ফুলেল শুভেচ্ছা দেন এবং ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করেন। সংবর্ধনা কমিটির আহ্বায়ক সাবেক শিক্ষা কর্মকর্তা আ. মান্নানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র সাবেক অতিরিক্ত সচিব এমএ মান্নান হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার আ. রশিদ সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার আ. কুদ্দুস, হাইকোর্টের আইনজীবি ওসমান গনি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. লতিফ হাওলাদার, মো. বেলায়েত হোসেন হাওলাদার, প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, এডভোকেট আক্তারুজ্জামান সগির, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুর রহমান, আ. হালিম খান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial