স্বরূপকাঠী উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের পরিচিতি সভা
নির্বাচনকালীন সকল প্রকার ভেদাবেদ ভুলে একট্টা হয়ে স্বরূপকাঠী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করার ঘোষণা দিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। এজন্য তিনি উপজেলাকে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানদের পরিচিতি সভায় তিনি বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
স্বরূপকাঠী উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুরে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, আটঘর কুড়িয়ানার ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার, গুয়ারেখা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, জলাবাড়ী ইউপি চেয়ারম্যান আশিষ বড়াল, সমোদয়কাঠি ইউপি চেয়ারম্যান সবুর তালুকদার প্রমুখ।
