প্রধান সূচি

বাগেরহাটে নসিমনের চাপায় শিশুর মৃত্যু

বাগেরহাটের মোংলা উপজেলায় নসিমনের (স্যালো ইঞ্জিন চালিত গাড়ী) নিচে চাপা পড়ে তাকিয়া আক্তার (৭) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী গ্রামে এ দূর্ঘটনার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোন অভিযোগ না করায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পুলিশের কাছে মুচলেকা দিয়ে শিশুটিকে বাড়ীতে নিয়ে যায় তার পরিবার।

পুলিশ জানায়, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী গ্রামের আ. রাজ্জাক লাহাড়ীর মেয়ে তাকিয়া আক্তার (৭) মঙ্গলবার বেলা ১১টার দিকে খাবার কিনতে বাড়ীর পাশের বাজারের দোকানে যায়। সেখান থেকে ফেরার পথে অসতর্কতা বশত: দৌড় দিলে রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়া একটি নসিমনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে নসিমন চালকসহ আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial