Tuesday, April 30th, 2019
এডভোকেট এম এ মান্নান আর নেই ॥ গণপূর্ত মন্ত্রীর শোক প্রকাশ
পিরোজপুরের এককালীন প্রগতিশীল রাজনৈতিক নেতা মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ আইনজীবি, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক জেলা উদীচী’র সভাপতি এডভোকেট এম এ মান্নান আর নেই। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছি ৭৬ বছর। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় টাউন ক্লাবে বসে তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এম এ মান্নান সচেতন নাগরিক কমিটি (টিআইবি), নাটাব, জেলা উদীচি’র সভাপতিসহ পিরোজপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতিবিস্তারিত পড়ুন
নেতৃত্ব দিতে হলে তাদের সুশিক্ষিত হবে … আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, নতুন প্রজন্মকে আগামী দিনের নেতৃত্ব দিতে তাদের সুশিক্ষিত হবে হবে। তাদের কর্মঠ, দক্ষ তথা অগ্রসর চিন্তার ধারকবাহক হিসেবে আমাদেরই তৈরী করতে হবে। এই দেশকে সুন্দর করে সাজাতে হলে নতুন নেতৃত্বের স্বাধীন দেশ উপযোগী মন-মানসিকতা গঠনের পাশাপাশি প্রশাসনের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করা আবশ্যক। এ অঞ্চলে ৩৫ বছর ধরে ঐক্যের যে কথা বলে আসছি তার অনেক প্রতিফলন আজকের প্রজন্মের মাঝে প্রতিভাত হচ্ছে বলে আমি অনেক আনন্দিত ও আশাবাদী। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওবিস্তারিত পড়ুন
বাগেরহাটে নসিমনের চাপায় শিশুর মৃত্যু
বাগেরহাটের মোংলা উপজেলায় নসিমনের (স্যালো ইঞ্জিন চালিত গাড়ী) নিচে চাপা পড়ে তাকিয়া আক্তার (৭) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী গ্রামে এ দূর্ঘটনার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোন অভিযোগ না করায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পুলিশের কাছে মুচলেকা দিয়ে শিশুটিকে বাড়ীতে নিয়ে যায় তার পরিবার। পুলিশ জানায়, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী গ্রামের আ. রাজ্জাক লাহাড়ীর মেয়ে তাকিয়া আক্তার (৭) মঙ্গলবার বেলা ১১টার দিকে খাবার কিনতে বাড়ীর পাশের বাজারের দোকানে যায়। সেখান থেকে ফেরার পথে অসতর্কতা বশত: দৌড় দিলেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠী উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের পরিচিতি সভা
নির্বাচনকালীন সকল প্রকার ভেদাবেদ ভুলে একট্টা হয়ে স্বরূপকাঠী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করার ঘোষণা দিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। এজন্য তিনি উপজেলাকে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানদের পরিচিতি সভায় তিনি বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। স্বরূপকাঠী উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুরে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নব নির্বাচিতবিস্তারিত পড়ুন
কাউখালীর শীতল পাটির কারিগরদের দুর্দিন
একটা সময় ছিল যখন গ্রামের বাড়িতে অতিথি এলে বসতে দেওয়া হতো পাটিতে। গৃহকর্তার বসার জন্যও ছিল বিশেষ ধরনের পাটি। বর্তমানে হিন্দুদের বিয়ের অন্যতম অনুষঙ্গ শীতলপাটি। গরমকালে শীতলপাটির কদর একটু বেশিই। বৈশাখ-জ্যৈষ্ঠের দুপুরে এই পাটি দেহ-মনে শীতলতা আনে। দেশের যে কয়টি জেলায় শীতলপাটি তৈরি হয় তার মধ্যে কাউখালী অন্যতম। পিরোজপুরের কাউখালী উপজেলা সদর থেকে এক কিলোমিটার দক্ষিনে সুবিদপুর গ্রামের অবস্থান। যে গ্রামের ৫০টি পরিবার আজও পাটি শিল্পকে তাদের বাঁচার একমাত্র অবলম্বন হিসেবে আকড়ে রয়েছে। এখানকার তৈরি শীতলপাটি পাইকারদের হাত ঘুরে চলে যায় ঢাকা, বরিশাল ও খুলনা বাজারে। রপ্তানিপণ্য হিসেবে স্বীকৃতি নাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ট্রাফিক পক্ষ পালিত
মঠবাড়িয়ায় জননিরাপত্তা বিধান, সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনসচেতনা সৃষ্টি করার লক্ষ্যে ট্রাফিক পক্ষ-২০১৯ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মঠবাড়িয়া থানা পুলিশের আয়োজনে পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মটর শ্রমিকদের সমন্বয়ে থানা থেকে একটি র্যালীটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সভার সম্মুখ সড়কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল হাসান মোস্তফা স্বপন, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, ওসি (তদন্ত) মাজাহারুল আমিন (বিপিএম), প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, উপ-পুলিশ পরিদর্শক হেমায়েত হোসেন প্রমুখ।
নুসরাত হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের হত্যার ন্যায়বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবিতে পিরোজপুরসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব এর সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বজনের সমন্বয়ক ও উদীচীর সাধারণ সম্পাদক এ. বি. এম খালিদ আবু। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বজন সদস্য ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোল্লা লিয়াকত আলী, ওয়ার্ল্ড ভিশন এর চাইল্ড প্রটেকশন অফিসার রুমা ফ্রান্সিসকা শিকারী, স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর প্রতিনিধি ইসরাত জাহান মমতাজ, স্বজনবিস্তারিত পড়ুন
