প্রধান সূচি

ভান্ডারিয়ায় ৯ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল

ভান্ডারিয়ায় ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্স এর পরিচালনায় ঐতিহাসিক ভান্ডারিয়া বন্দর তাফসীর ময়দানে বুধবার থেকে আগামী  ২ মে পর্যন্ত ৯ দিনব্যাপী ৬৫তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়েছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রথম ও দ্বিতীয় এ দুই অধিবেশনে পর্যায়ক্রমে যে সকল দেশ বরেণ্য আলেমগণ বয়ান পেশ করবেন তারা হলেন, হযরত মাওলানা মুফতী জিহাদুল ইসলাম, জামাল উদ্দিন, মনিরুজ্জামান, রফিকুল ইসলাম, হাসিবুর রহমান, আব্দুল কুদ্দুস, ইমদাদুল হক আরেফী, আ. রাজ্জাক কাসেমী, মনিরুল ইসলাম, মাসুদুর রহমান, হাফেজ ক্বারী মাওলানা মুশতাক আহমাদ, হযরত মাওলানা মুফতী গোলামুর রহমান, ইয়াকুব আলী কাসেমী, আ. রহীম, আবু জাফর আহমাদ, জাকারিয়া আল ফরিদী।

মাহফিলের শেষ দিনে আখেরী মোনাজাত পরিচালনা করবেন হাফেজ মাওলানা মুফতী ইয়াহিয়া মাহামুদ।

এদিকে, মাহফিলের তৃতীয় দিন শুক্রবার রাতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্স এর সভাপতি জাতীয়পার্টি (জেপি) উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল হক মনি জোমাদ্দার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial