প্রধান সূচি

প্রসূতির শরীরে সুঁই রেখে সেলাই!

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই নার্সের বিরুদ্ধে সোনিয়া বেগম নামে এক প্রসূতির শরীরে সুঁই রেখে সেলাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সোনিয়া বেগম শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ সিকদারের কাছে লিখিত অভিযোগ করেন।
প্রসূতি সোনিয়া বেগম নেছারাবাদ উপজেলার পূর্ব জগন্নাথকাঠি গ্রামের রিকশাচালক মনির হোসেনের স্ত্রী।
অভিযোগে তিনি বলেন, গত ৫ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান জন্ম দেওয়ার সময় তার জননাঙ্গে ক্ষত সৃষ্টি হলে নার্স গৌরি রানী হালদার ও সুমিত্রা হালদার সেখানে সেলাই করে ব্যান্ডেজ করে দেন। এ জন্য তার রিকশাচালক স্বামীর কাছ থেকে বাড়তি দেড় হাজার টাকাও নেন। এরপর বাড়ি ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রসূতি। পরে তিনি একাধিকবার স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও সঠিক চিকিৎসা না পেয়ে গত ১৭ এপ্রিল উপজেলার একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে তার জননাঙ্গের ব্যান্ডেজ খুলে পরিস্কারের পর সেখানে একটি সুঁইয়ের ভাঙা অংশ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ সিকদার বলেন, এক নারীর লিখিত অভিযোগ পেয়েছি। সিনিয়র কনসালট্যান্ট ডা. হাফিজুল্লাহ ও ডা. ফিরোজ কিবরিয়ার সমন্বয়ে তদন্ত টিম গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial